• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

টি-টোয়েন্টির নতুন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

প্রজন্মের আলো / ৭১৮ শেয়ার
Update সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
প্রতিকী ফাইল ফটো

অনলাইন ডেস্ক:

সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭২/৪ (গাপটিল ২৮, মিচেল ১১, উইলিয়ামসন ৮৫, ফিলিপস ১৮, নিশাম ১৩*, সাইফার্ট ৮*; হেজেলউড ৩/১৬, জ্যাম্পা ১/২৬)।
অস্ট্রেলিয়া: ১৮.৫ ওভারে ১৭৩/২ (ওয়ার্নার ৫৮, ফিঞ্চ ৫, মার্শ ৭৭*, ম্যাক্সওয়েল ২৮*; বোল্ট ২/১৮)।
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
ফাইনালসেরা: মিচেল মার্শ
টুর্নামেন্ট সেরা: ডেভিড ওয়ার্নার

একদিনের বিশ্বকাপ পাঁচবার নিজেদের করে নিয়েছিল অস্ট্রেলিয়া। অধরা ছিল টি-টোয়েন্টি শিরোপাটিই। এটিও এবার জিতলো তারা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় কিউই ও অজিদের এ মহারণ শুরু হয়েছিল। সেই মহারণে অনেকটা হেসে খেলেই জিতলো অজিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে স্বপ্ন পূরণ হলো তাদের।

সেইসঙ্গে আরও একটি হতাশার বিশ্বকাপ হয়ে থাকলো সর্বশেষ একদিনের বিশ্বকাপে ফাইনাল খেলা নিউজিল্যান্ডের জন্য।

এদিন টসভাগ্য ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। অস্ট্রেলিয়া তাদের ব্যাটিং করতে পাঠায়। কিউইদের শুরুটা ছিল কিছুটা ধীর গতির। ৩৫ বল খেলে নিউজিল্যান্ডের কৃতি ব্যাটার মার্টিন গাপটিল করেন ২৮ রান। তার সঙ্গী ডেরিল মিচেল ৮ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন।

কিন্তু বিস্ফোরক ইনিংস খেলেন কিউই অধিনায়ন উইলিয়ামসন। তিনি ৪৮ বলে ৮৫ রান করেন। তিনি আউট হয়ে গেলে গ্লেন ফিলিপ ১৭ বলে ১৮ রান করে আউট হয়ে যান। জিমি নিশামের ১৩, আর টিম সেইফের্টের ৮ রানের ওপর ভর করে ১৭২ রানে শেষ হয় কিউইদের ইনিংস।

অস্ট্রেলিয়ার হয়ে চার ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন জস হ্যাজলউড। অপর উইকেটটি নিয়েছেন অ্যাডাম জাম্পা।

১৭৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়ার ইনিংস। ৭ বলে ৫ রান করে আউট হয়ে যান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তিনি আউট হয়ে গেলে ডেভিড ওয়ার্নার শুরু করেন ব্যাটিং তাণ্ডব। তিনি ৩৮ বলে ৫৩ রান করে বোল্টের বলে আউট হয়ে যান। কিন্তু অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচ জিতেই মাঠ ছাড়েন মিশেল মার্শ। তিনি ৫০ বলে ৭৭ রানের এক ম্যাচজয়ী স্কোর করেন।

মার্শ এ রান করতে ৪টি ছয় ও ৬টি চারের মার দেখান। শেষে তাকে ভালোই সঙ্গ দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ১৮ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন।

কিউই বোলারদের মধ্যে কেবল ট্রেন্ট বোল্টের ঝুলিতে গেছে ২টি উইকেট। বাকিরা কোনো উইকেট পাননি। ৭ বল বাকি থাকতেই ম্যাচ জেতে অজিরা।


আপনার মতামত লিখুন :

One response to “টি-টোয়েন্টির নতুন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories