আবুহেনা, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় রাজশাহী সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নওগাঁ -৬ (আত্রাই-রানীনগর) আসনের এমপি আলহাজ্ব মো:আনোয়ার হোসেন হেলাল।
শুক্রবার এক অভিনন্দন বার্তায় তিনি উল্লেখ করেন, জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে দুইবার সদস্য ছিলেন। সবশেষ সম্মেলনে তাকে প্রেসিডিয়ামে রাখার দাবি তুলেছিলেন উত্তরবঙ্গের নেতা কর্মীদের। অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী তাকে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় এমপি আলহাজ্ব মো:আনোয়ার হোসেন হেলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিনন্দন জানান।
এমপি হেলাল উল্লেখ করেন, মেয়র লিটনের প্রেসিডিয়ামে অন্তর্ভুক্তি উত্তরবঙ্গের জন্য সম্মানের। এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এ অঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে আরও উজ্জ্বীবিত হবেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শক্তি আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে বলে উল্লেখ করেন তিনি।