• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩০ ডিসেম্বর

প্রজন্মের আলো / ৩৩৩ শেয়ার
Update বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

অনলাইন ডেস্ক:

প্রথম শ্রেণির সরকারি চাকরিতে ১৭১০টি পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করে ৪৪তম বিসিএস-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৩০ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহম্মদের স্বাক্ষর করা এক অফিস আদেশের মাধ্যমে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আগ্রহীদের আগামী ৩০ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৪তম বিসিএস-এ সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৭৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০ জন নেওয়া হবে। এর মধ্যে পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ৩০ জন, সহকারী কর কমিশনার (কর) ১১ জন, সহকারী নিবন্ধক (সমবায়) ৮ জন ও সহকারী সুপারিনটেনডেন্ট/ট্রাফিক (রেলওয়ে) নিবন্ধক হিসেবে ৭ জনকে নেওয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা একজন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ৭ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ২ জন, সহকারী পোস্টমাস্টার ২৩ জন, সহকারী নিয়ন্ত্রক (বাণিজ্য) ৬ জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (পরিবার পরিকল্পনা) ২৭ জন এবং সহকারী খাদ্য নিয়ন্ত্রক (খাদ্য) ৩ জন নেওয়া হবে।

প্রফেশনাল ক্যাডারে রেলপথ মন্ত্রণালয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী একজন, সহকারী যন্ত্র প্রকৌশলী ৮ জন, সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী ৬ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক একজন, সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী ২ জন (তথ্য), সহকারী বন সংরক্ষক (বন) ৫ জন নেওয়া হবে।

সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২৯ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৭ জন, বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ২১০ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪২ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ২ জন, সহকারী সার্জন ১০০ জন, সহকারী সার্জন (ডেন্টাল) ২৫ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২২ জন, সহকারী প্রকৌশলী হিসেবে ৬ জন কর্মকর্তাকে এই বিসিএস-এ নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories