অনলাইন ডেস্ক:
গত একদিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন তিনজন। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ২ জন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১ জন রোগী মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
পরিচালক আরও জানান, ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১১ জন রোগী। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। ভর্তি অন্য ১ জন করোনা নেগেটিভ।
এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যান ৪ জন রোগী। গত এক দিনে হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই। এর আগে বুধবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ৫টিতে করোনা ধরা পড়েছে।