• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় মরহুম আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ২৫৮ শেয়ার
Update রবিবার, ৫ মার্চ, ২০২৩

সাদেকুর রহমান বাঁধন:

নওগাঁয় মরহুম আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার (০৩ মার্চ) বিকেলে জেলার সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করেন স্থানীয় সাবেক ফুটবলররা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান নয়ন।

এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউদ্দিন সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ময়নুল হাসান রানা, দুবলহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুধাংশ প্রামাণিক ও সাধারন সম্পাদক আব্দুল আজিজ, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রোকুনুজ্জামান টুকুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক ফুটবলাররা উপস্থিত ছিলেন।

নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাবেক ফুটবলার ময়নুল হাসান রানা বলেন, আমাদের সমাজে শিশুদের শারিরীক ও মানসিক বিকাশে শৈশব থেকেই খেলাধুলা অনেক প্রয়োজন। আর যুবক বয়সে খেলায় আরো বেশি সময় ব্যয় করা প্রয়োজন। বর্তমানে মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে দূরে রাখতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় যুবকদের অংশগ্রহন বৃদ্ধি করতে সকলকে এগিয়ে আসতে হবে। সেই ধারাবাহিতায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। প্রয়াত নেতা আব্দুল জলিল বেঁচে থাকা অবস্থায় প্রতি বছর তিনি এই মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতেন। তার স্বরণে প্রতি বছর এই আয়োজন অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান নয়ন বলেন, এখানে আসার পর খেলোয়াড়দের পক্ষ থেকে মাঠ সংস্কার, পৃষ্ঠপোষকতাসহ বেশ কিছু দাবী উত্থাপন করা হয়েছে। বিষয়গুলো সদর আসনের সাংসদ ব্যরিস্টার নিজাম উদ্দিন জলিল জন’কে জানানো হবে। সরকারের পক্ষ থেকে এখানকার খেলোয়াড়দের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে আমরা সহযোগীতা করবো।

গত ৩ মাসে আগে শুরু হওয়া এই টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। যেখানে চূড়ান্ত পর্বে “যৌমুনী একাদশ ও ধঞ্জইল” দল :প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯০ মিনিটের এই খেলায় কোন দল গোল দিতে না পারাই ট্রাইবেকারে যৌমুনী একাদশ ৩টি গোলে বিজয়ী হয়। খেলায় বিজয়ী দলকে পুরষ্কার হিসেবে ১টি ফ্রিজ ও দ্বিতীয় স্থান অধিকারী দলকে ১টি এলইডি টিভি প্রদান করা হয়। এ টু জেড মশার কয়েল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আব্দুল মজিদ পুরো খেলাটি স্বন্সর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories