আবু হেনা:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ এর সভাপতিত্বে মাসিক সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম,মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী,কৃষি অফিসার কাউছার রহমান,একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,মোঃ আফজাল হোসেন,মোঃ তোফাজ্জল হোসেন তোফা,মোঃ নাজিমুদ্দিন,মোঃ মঞ্জুরুল ইসলাম,মোঃ সম্রাট প্রমুখ।