• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা,পদ পেলেন যারা পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আধুনিক নওগাঁ পৌরসভা বিনির্মাণের দাবিতে মানববন্ধন

প্রজন্মের আলো / ১৩৬ শেয়ার
Update শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্ট:

‘হয় শহর বদলাও, না হয় মেয়র বদলাও’ এই স্লোগানকে সামনে রেখে আধুনিক নওগাঁ পৌরসভা বিনির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে শহরের মুক্তির মোড়ে ‘সচেতন পৌরবাসী’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পৌর নাগরিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রামিম দেওয়ান, ফিলিপ হোসেন, সুলতান মাহমুদসহ স্থানীয় অনেকেই।

এসময় বক্তারা বলেন, ১৯৬৩ সালে নওগাঁ পৌরসভা গঠিত হয়। যা প্রথম শ্রেণির মর্যাদা পায় ১৯৮৯ সালে। অথচ আড়াই লাখ নাগরিকের এই শহরের সড়ক, ড্রেন, বর্জ্য ব্যস্থাপনা সব কিছুরই বেহাল অবস্থা। অলিগলির সড়কগুলো খানাখন্দে ভরা। রাতে সড়কে ঠিকঠাক জ্বলে না বাতি। এ যেন কেবলই ভোগান্তির শহরে পরিনত হয়েছে।

বক্তারা আরও বলেন, এত সমস্যার ভিড়ে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে অটোরিক্সা-সিএনজি। নিয়মনীতি তোয়াক্কা না করে হাজার হাজার অটোরিক্সা দাপিয়ে বেড়াচ্ছে শহরে। এতে সকাল থেকে রাত অবধি যানজোটের সৃষ্টি হয়। সাধারণ মানুষের পা ফেলার জায়গা পর্যন্ত থাকে না। শহরে নেই কোন গণ শৌ-চাগারের ব্যবস্থা। তাই প্রতিদিনই শহরে আসা হাজারও নারী-পুরুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। বর্তমান বিএনপির মেয়র নজমুল হক সনি টানা তৃতীয়বারের মত দীর্ঘ ১৩বছর ক্ষমতায়। কিন্তু শহরবাসীর ভোগান্তি লাঘবে দৃশ্যমান তেমন কিছুই করতে পারেননি তিনি। তার স্বজন প্রীতি ও লুটপাটের কারণে আজ প্রথমশ্রেণির একটি পৌরসভা নওগাঁর সকল কিছুই যেন মুখ থুবড়ে পড়েছে। দিন দিন এই শহর বসবাসের অযোগ্য হয়ে পড়ছে অথচ বর্তমান সরকার দেশের প্রতিটি প্রান্তরকে আধুনিকায়ন করার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে আসছে। আর সেই বরাদ্দের অর্থগুলো সঠিক ভাবে কাজে না লাগিয়ে কতিপয় ব্যক্তিরা নিজেদের আখের গোচ্ছাচ্ছেন যা অত্যন্ত দু:খ্যজনক। আর সেই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারন নাগরিকদের। তাই মানববন্ধন থেকে মেয়রের পদত্যাগ দাবী করেন আন্দোলনকারীরা। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।

এসব অভিযোগ পুরোপুরি সত্য নয় দাবি করে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি বলেন, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম বারেরমত নওগাঁ পৌরসভার দায়িত্ব গ্রহণ করি। এরপর থেকে রাস্তা-ঘাট, ড্রেন তথা শহরের উন্নয়নে কোটি কোটি টাকার কাজ করেছি। এমনকি ইউজিপি-৩ মত বড় প্রকল্পও বাস্তবায়ন হয়েছে তার সময়কালে। আমার সাধ্যমত পৌরবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories