• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

Tonmoy / ১২৬ শেয়ার
Update শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
গণমাধ্যমের সাথে কথা বলছেন ঢাকা জেলার পুলিশ সুপার।

অনলাইন ডেস্ক:

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ঢাকার সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের জনতার শ্রদ্ধা নিবেদন ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে চার স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

এ ছাড়াও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

আজ সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন।

অপরদিকে, পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করে প্রস্তুত রাখা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ বেদীতে। এরপর মন্ত্রীবর্গ, কুটনৈতিক বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি।

পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন আরও জানান, ২৬শে মার্চের থাকবে পুলিশের বিশেষ নজরদারি পুরো এলাকা জুড়ে থাকবে বিশেষ নিরাপত্তা সিভিল পোশাকে থাকবে গোয়েন্দা সংস্থার একাধিক বাহিনী।

তিনি আরও বলেন, ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। ২৬শে মার্চ যারা স্মৃতিসৌধ এলাকার রাস্তা ব্যবহার করে গাবতলীমুখী যাতায়াত করবেন, তারা যেন অন্তত প্রথম প্রহরে এ রাস্তাটি এড়িয়ে চলেন। সড়কের যানচলাচলের জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories