• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ধামইরহাটে ভোর সকালে বাড়ীঘর ভাংচুর-লুটপাট করেছে প্রতিপক্ষরা ২ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রজন্মের আলো / ১৪৫ শেয়ার
Update শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে মাথা গোজার ঠাইটুকুও গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা, প্রকাশ্য দিবালোকে বাড়ীঘর ভাংচুর, লুটপাট করেও ক্ষান্ত হয়নি, মারপিট করে গুরুত্বর জখম করার অভিযোগও পাওয়া গেছে। ২৪ মার্চ ভোর সকালে শল্পী এলাকায় এই ঘটনা ঘটে। প্রকাশ্য দিনের বেলাড এমন ঘটনায় স্থানীয়রভ উদ্বেগ প্রকাশ করেছেন।
সরেজমিনে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার রুপনারায়নপুর গ্রামে মৃত কিছমত আলীর ছেলে আজিজার রহমান এর বাড়ীতে প্রতিপক্ষ মহব্বতপুর (হরিতকীডাঙ্গা) গ্রামের মৃত কাদির বক্সের ছেলে আ. সামাদ ও ওরফে ছামাদুল ও ছামাদুলের ছেলে আ. হাকিম , রুপনারায়নপুরের মোজাহারের ছেলে রেজাউল সহ ২০/২৫ জনের সংঘবদ্ধ লাঠিয়াল দেশীয় অস্ত্রধারী বাহিনী আজিজারের বাড়ীতে হামলা চালায়। এ সময় গৃহকর্তার ১৩৫টি ঢেউটিন, জি,আই তার ৫শত কেজি, সিমেন্টের খুটি ৬০ পিচসহ বাড়ীর মুল্যবান আসবাবপত্র, চাল-ডাল ও নগদ ৪১ হাজার টাকাসহ মালামাল পাওয়ারট্রলি ও ইজিবাইকযোগে লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে প্রতিপক্ষরা। এ সময় ভুক্তভোগী আজিজারের স্ত্রী ওসনারা ও ছেলে ফারুককে মারপিটে জখম করে। মাথা গোজা ঠাইটুকু হারিয়ে প্রলাপ বকছেন পরিবারের অন্যান্য স্বজনরা। হামলা কারীদের প্রতিরোধের চেষ্টা করলেও হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগিয়ে আসতে পারেনি বলে স্থানীয়রা জানান।
এ ব্যাপারে আজিজুল ইসলাম বাদী হয়ে ধামইরহাট থানায় একটি এজাহার দায়ের করেছেন। বাদীর দাবী ‘তার বাবা কিছমত আলীর জমিতে সন্তান হিসেবে পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি ও কিছু ক্রয়কৃতসহ মোট ৭৪ শতাংশ সম্পত্তিতে দীর্ঘ আড়াই বছর যাবৎ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন, এ নিয়ে প্রতিপক্ষের সাথে জমির অংশ নিয়ে দ্বন্দও চলমান আছে বটে।’ তবে অভিযুক্তদের মধ্যে রেজাউলের সাথে ০১৭১৪-২৬৫১৭ মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা নিরসনের চেষ্টা করছিলেন বলে জেনেছি, তবে আজকের হামলা ঘটনা জানা নেই, অভিযোগ পেলে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories