• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

স্বাধীনতার চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান সজীব ওয়াজেদের

প্রজন্মের আলো / ১৫৫ শেয়ার
Update সোমবার, ২৭ মার্চ, ২০২৩
সংগৃহীত ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও মানবিক স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৬ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে ২৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে এ আহ্বান জানান তিনি।

ফেসবুকে সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘আমাদের পূর্বপুরুষরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের জন্য উপহার দিয়েছেন এই দেশ, স্বাধীন বাংলাদেশ। এরপরও দুর্ভাগ্যের কালচক্রে, এই দেশ একসময় শাসন করেছে খোদ স্বাধীনতাবিরোধীরাই। দেশের সমস্ত অর্জনকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল তারা। কিন্তু সেই দুঃসময় পেরিয়ে এসেছে বাঙালি জাতি। এখন এই দেশের অগ্রগতির জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করার আছে বর্তমান প্রজন্মের।’

তিনি লেখেন, ‘আসুন আজকে স্বাধীনতা দিবসে শপথ নিই- বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ, মানবিক স্মার্ট রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলবই।’

তিনি আরও লেখেন, ‘আজকে বাংলাদেশের নেতৃত্বে আছে স্বাধীনতার পক্ষের শক্তি, সকল সংকট ও বাধা পেরিয়ে দেশের অর্থনীতিকে সমুন্নত রাখতে নিরলস কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু যেমন বাংলাদেশের প্রতিটি অঞ্চলের ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে এই স্বাধীনতা এনেছেন, তেমনি অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সবশেষে বাংলাদেশের দীর্ঘ মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মা-বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সজীব ওয়াজেদ জয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories