• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ সার্কুলার – সরকারি চাকরির সুযোগ

প্রজন্মের আলো / ৩১৪ শেয়ার
Update শুক্রবার, ২৩ জুন, ২০২৩
প্রতিকী ছবি

তানভীর রহমান:

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই চাকরির বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের বিভাগের পুরুষ ও মহিলা প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে এটি তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি। এর আগে গত মার্চ ও এপ্রিল মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষক হিসেবে সরকারি চাকরির সুযোগ পেতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। ২৪ জুন সকাল ১০.৩০টা থেকে ৮ জুলাই ২০২৩ রাত ১১.৫৯টা আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

প্রার্থীর বয়স: ৮ জুলাই ২০২৩ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩২ বছর। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

যেসব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন-
ঢাকা বিভাগ : ঢাকা বিভাগের ১৩টি জেলা (ঢাকা, গাজীপুর , নারায়ণগঞ্জ, নরসিংদী ,মুন্সিগঞ্জ ,মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি)।
চট্টগ্রাম বিভাগ : চট্টগ্রাম বিভাগের ৮টি জেলা (চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, কক্সবাজার)।

প্রাথমিক শিক্ষক নিয়োগ – আবেদন করতে যেসব নিয়ম মানতে হবে

১. http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এসএমএসের মাধ্যমে অফেরতযোগ্য ২০০ টাকা আবেদন ফিসহ মোট ২২০ টাকা পরিশোধ করতে হবে।

২. আবেদন ফি পরিশোধের পর আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনে আর কোনো তথ্য সংশোধন, সংযোজন, পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে আবেদন ফরম পূরণের সুযোগ থাকবে না।

৩. লিখিত পরীক্ষার সময় আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিংক প্রদান করা হবে। যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

৪. অনলাইন আবেদনপত্রে দেওয়ার প্রার্থীর মোবাইল ফোন নম্বরে পরীক্ষাসংক্রান্ত যাবতীয় যোগাযোগ (এসএমএস) করা হবে। তাই নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে।

৫. বিবাহিত মহিলা প্রার্থীরা আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা/থানার কোটায় বিবেচিত হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (৩য় ধাপ) – DPE Primary school teacher circular 2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories