• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ডেসটিনির নতুন চেয়ারম্যান ফখরুদ্দিন আহমেদ

প্রজন্মের আলো / ২৬৮ শেয়ার
Update বুধবার, ২ আগস্ট, ২০২৩
ফাইল ফটো

অনলাইন ডেস্ক:

ডেসটিনি-২০০০ এর পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান ফখরুদ্দিন আহমেদ এফসিএকে অনুমোদন দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ তাকে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেন।

মঙ্গলবার (১ আগস্ট) ডেসটিনির পরিচালনা পর্ষদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেন।

ব্যারিস্টার মেজবাহুর রহমান বলেন, ডেসটিনির পরিচালনা পর্ষদের সদস্যদের সর্বসম্মতিতে ফখরুদ্দিন আহমেদ এফসিএকে চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেন। পরে লিখিতভাবে বিষয়টি আদালতকে জানানো হয়। গত ২৫ জুলাই হাইকোর্ট ফখরুদ্দিন আহমেদ এফসিএকে ডেসটিনির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে অনুমোদন দিয়েছেন।

এর আগে ডেসটিনি পরিচালনার জন্য হাইকোর্টের নির্দেশে গঠিত পর্ষদ থেকে পদত্যাগ করেছেন এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও পরিচালক ব্যারিস্টার মারগুব কবির। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৩১ মে হাইকোর্টে তাদের পদত্যাগপত্র জমা দেন এ দুই সদস্য। এরপর গত ১৪ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে পদত্যাগপত্র উপস্থাপন করা হয়।

পদত্যাগপত্রে বলা হয়েছে, আদালতের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে তারা এ কোম্পানির পরিচালনার দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে, পারিবারিক কারণে এখন দায়িত্ব পালনে তারা অপারগ।

গত বছরের ১ সেপ্টেম্বর ডেসটিনি পরিচালনার জন্য ১৯ সদস্যের একটি স্বাধীন বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। সেইসঙ্গে এ বোর্ডকে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা করার অনুমতি দেওয়া হয়। এ পর্ষদ এখন পর্যন্ত চারটি বোর্ড মিটিং করেছে। এছাড়া কোম্পানির বিভিন্ন বিষয়ের জন্য অডিট কমিটিসহ চারটি সাব-কমিটিও গঠন করেছেন তারা।

যদিও ২০০০ সালের ১৪ ডিসেম্বর রেজিস্ট্রেশন পায় ডেসটিনি ২০০০ লিমিটেড। কোম্পানিটির মোট শেয়ারহোল্ডার ৪৯ জন। তার পরে ২০১২ সাল থেকে ২০২১ পর্যন্ত এজিএম করার জন্য ১৬  জন আদালতে আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করেন এবং বোর্ড পুনর্গঠন করে দেন।

হাইকোর্টে আবেদনকারীরা হলেন— ডেসটিনির পরিচালক বিপ্লব বিকাশ শীল, মোহম্মদ জাকির হোসেন, মো. শাহিনুর হাওলাদার শাহীন, সাইফুল আলম রতন, জিএম গোলাম রাব্বানী, শামনুন এহসান শামীম, মাসুদা ইসমত আরা, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন আহমেদ, জহিরুল ইসলাম, খায়রুন নেসা, সৈয়দ মোহাম্মদ ইকবাল, শাহজাদা আল মাহমুদ, হোসাইন আজাদ, কামরুল হাসান ও মো. জাহাঙ্গীর আলম।

২০২২ সালের ১ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে ডেসটিনি-২০০০ এর পরিচালনায় বোর্ড পুনর্গঠন করে করেছিলেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক (কোম্পানি) বেঞ্চ এ আদেশ দেন। আদালতের নির্দেশে গটিত বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন— সাবেক জেলা জজ হাসান শহীদ ফেরদৌস, ব্যারিস্টার মারগুব কবির, ফখরুদ্দিন আহমেদ এফসিএ, ইকবাল জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories