• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ

প্রজন্মের আলো / ১৯৭ শেয়ার
Update শনিবার, ২২ মার্চ, ২০২৫

তানভীর রহমান:

ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের নওজোয়ান মাঠের সামনে নওগাঁ ইয়ুথ ক্লাবের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এসময় এ সমাবেশ থেকে বাংলাদেশের পাসপোর্টে “একসেপ্ট ইসরায়েল” শব্দটা পুনরায় যোগ করার এবং ইসরাইলি পণ্য নিষিদ্ধের দাবী জানায় বিক্ষুব্ধরা।

সমাবেশে ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সৈয়ব আহমেদ সিয়াম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে ইজরাইলি সন্ত্রাসীরা গণহত্যা চালাচ্ছে। দেশে দেশে মানবাধিকার আর গণতন্ত্রের ভন্ডামী ফেরী করা আন্তর্জাতিক সম্প্রদায়ের কপটতা এখানে স্পষ্ট হয়ে যায়। আমাদের জেনে রাখা উচিত, গাজা পরাধীন নয়।

পুরো পৃথিবীতে শুধু গাজাই স্বাধীন। তারা লড়াই করছে জালিমের বিরুদ্ধে। পরাধীন তো আমরা, যারা মাথা পেতে নিয়েছি নিও-কলোনিয়ালজমের দাসত্ব। ইসলামই এই পৃথিবীর চূড়ান্ত সমাধান। ইমাম আল মাহদীই আমাদের নেতা। হযরত উমর (রা.) আর সালাউদ্দীন আইয়ুবীর পথ ধরেই আবারো আল আকসা মুক্ত হবে, ইনশাআল্লাহ।

নওগাঁ ইয়ুথ ক্লাবের প্রচার সম্পাদক তারেক হাসান আলিফ যায়যায়দিনকে বলেন, ইসরাইলি পণ্য শুধু বয়কট করলে হবে না, আমরা বাংলাদেশে ইসরাইলি পণ্য নিষিদ্ধের দাবী জানাচ্ছি। প্রয়োজনে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশ থেকেও ইমানদার মুসলমানরা গিয়ে অংশগ্রহণ করবে।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে ইয়ুথ ক্লাবের সাথে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় বাংলাদেশ খেলাফত মজলিস, আল-মাওয়াদ্দাহ উলামা পরিষদ, হেফাজতে ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories