• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

সাংবাদিক তানু আদালতে, ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

প্রজন্মের আলো / ২৫৮ শেয়ার
Update রবিবার, ১১ জুলাই, ২০২১
সাংবাদিক তানভির হাসান তানু। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রোগীদের খাদ্য সরবরাহের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় গ্রেপ্তার জাগোনিউজ২৪.কম ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভির হাসান তানুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

আজ রবিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তানুকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানভীর হাসান তানুর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বিকেল ৩টা নাগাদ ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল আদালতে রিমান্ড আবেদনের শুনানি হতে পারে।’

গত শুক্রবার (৯ জুলাই) দুপুরে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল আজিজ বাদী হয়ে জাগোনিউজ২৪.কম ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও অনলাইন নিউজ পোর্টাল নিউজবাংলা.কম-এর প্রতিনিধি রহিম শুভ এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় মামলা দায়ের করেন।

গতকাল শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর থানা এলাকা থেকে তানুকে গ্রেপ্তার করা হয়। এরপর মধ্যরাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, গত ৫, ৬ ও ৭ জুলাই বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করোনা রোগীদের সরকারি বরাদ্দের কম মূল্যের খাবার সরবরাহ নিয়ে মিথ্যা ও জনরোষ সৃষ্টিকারী মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়। যা ওই সাংবাদিকরা পরস্পরের সহায়তায় ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হাসপাতালের সুনাম ক্ষুণ্ণ, কর্মকর্তা-কর্মচারীদের ভাবমূর্তি নষ্ট করাসহ আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে পথ্য সরবরাহকারী ঠিকাদারিপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার অসৎ উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। এতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের প্রতি জনসাধারণের আস্থাহীনতা জনরোষ, বিদ্বেষ ও বিভ্রান্ত সৃষ্টি হওয়ার ঘটনা উপক্রম হয়। এ অবস্থায় বর্ণিত সাংবাদিক ও তাঁদের সহযোগী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

এদিকে সাংবাদিক তানুকে গ্রেপ্তারের পর রাতেই ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকরা অবস্থান নেন। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানান তাঁরা। এ সময় তাঁকে নিঃশর্ত মুক্তির দাবি জানান অবস্থানকারীরা। এ ঘটনায় সমাজের বিভিন্ন মহল থেকে নিন্দা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories