নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচায় নিশান সংস্থার উদ্যোগে “WaterAid BLUE” কর্মসূচি নিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় তরুণদের পানি ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়নে উৎসাহিত করা হয়।
নওগাঁ পৌর এলাকায় এক মিটিং অনুষ্ঠিত হয়
মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানী এনজিওর প্রধান ফজলুল হক খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিশান সংস্থায় নির্বাহী প্রধান মাহিদুর রহমান।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারীরা BLUE প্ল্যাটফর্মে তাদের আইডিয়া জমা দিয়ে বুটক্যাম্প, মেন্টরশিপ এবং সর্বোচ্চ ৮ লাখ টাকা পর্যন্ত বীজ তহবিল পাওয়ার সুযোগ পাবেন।
ক্যাম্পেইন ও মিটিংয়ে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের তরুণদের উদ্ভাবনী চিন্তা-ভাবনাই পানি ও বর্জ্য সমস্যার টেকসই সমাধান এনে দিতে পারে। এজন্য প্রত্যেককে নিজের এলাকার সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে।
উক্ত কর্মসূচীতে নওগাঁ সদর ও নিয়ামতপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের তরুণ উদ্যোক্তারা অংশ নেন। কর্মসূচীটি নওগাঁ জেলার সদর, নিয়ামতপুর ও ধামুইরহাট উপজেলার পৌরসভা, স্কুল কলেজ ও এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সপ্তাহ ব্যাপী ক্যাম্পেইন, সেমিনার, মিটিং এবং পানি ও বর্জ্য ব্যবস্থাপনার উপর বিজনেস আইডিয়া সংগ্রহের কাজ চলবে।