• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় প্রজন্মের উদ্যোগে কর ফাঁকি রোধে অবিলম্বে  শক্তিশালী তামাক কর নীতি চূড়ান্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১৬৯ শেয়ার
Update সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
নওগাঁয় প্রজন্মের উদ্যোগে কর ফাঁকি রোধে অবিলম্বে শক্তিশালী তামাক কর নীতি চূড়ান্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত-- প্রজন্মের আলো

তন্ময় রহমান:

নওগাঁয় প্রজন্মের উদ্যোগে কর ফাঁকি রোধে অবিলম্বে  শক্তিশালী তামাক কর নীতি চূড়ান্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  সকালে নওগাঁর উকিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে মেইন রোডে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট,  সাপ্তাহিক প্রজন্মরে আলো ও প্রজন্মের মেলার সহযোগিতায় এ  মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি ও প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে শিবপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো.জিয়াউল হক উপস্থিত ছিলেন। এ সময় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এর প্রেসিডেন্ট মো. নাকিব আল হাসান, সহকারি অধ্যাপক আবু রেজা, সোহেল রানা, মামুনুর রশিদ, প্রভাষক ইদ্রিস আলী, রিপন সরদার প্রমুখ বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি)এর ভাইস প্রেসিডেন্ট মোছা.সুজলা বানু,মৌসুমি রেইজ প্রকল্পের ফাতিমা আক্তার,রিজভী আক্তার,রিনা আক্তার, সাংবাদিক শাহরিয়ার শাওন ,রফিকুজ্জামান মানিক, প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর,  ডিজিটাল কন্টেন্ট এডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময় সহ  এনজিওকর্মী ও সুধিজন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে তামাক কর ফাঁকি রোধে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, করব্যবস্থা আধুনিকীকরণ, একটি সরল, ন্যায়সংগত ও প্রয়োগযোগ্য কর কাঠামো, শক্তিশালী মনিটরিং এর  ওপর জোর দাবি জানানো হয় । নির্ভরযোগ্য ডেটা ভবিষ্যতের তামাক করনীতি আরও কার্যকর করবে এবং জনস্বাস্থ্য ও রাজস্ব ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা ব্যক্ত করা হয়।

পরে প্রতিনিধি দলের মাধ্যমে নওগাঁ জেলা প্রশাসক বরাবর এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories