সংবাদদাতা:
শুক্রবার (১২ ডিসেম্বর) নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশনার হিসেবে তাঁকে সহযোগিতা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম ও জেলা জজকোর্টের আইনজীবী শুভ্র সাহা।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষে, রাত ৮টায় শহরের মাইডাস চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এতে দৈনিক ভোরের সময়ের প্রতিনিধি সাব্বির আহম্মেদ সভাপতি এবং এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি রাশেদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়াও নির্বাচনে, সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি আসাদুজ্জামান, যুগ্ম-সম্পাদক এটিএন নিউজ-এর প্রতিনিধি আব্দুর রাকিব, সাংগঠনিক সম্পাদক দৈনিক গণমুক্তির প্রতিনিধি মেরাজ হোসেন। দপ্তর সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিন এর প্রতিনিধি আহসান হাবীব অর্থ সম্পাদক দৈনিক অর্থনীতি প্রতিনিধি সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক গণকণ্ঠ চ্যানেল চ্যানেল ২১ নিউজ এর প্রতিনিধি মির্জা তুষার আহম্মেদ, কার্যকরী সদস্য দৈনিক যায়যায়কাল-এর প্রতিনিধি রানা সরদার নির্বাচিত হয়েছে।