তাহেরা রহমান:
জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর পক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে একুশের প্রথম প্রহরে নওগাঁ জেলার মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ।
এ সময় জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সদস্য মাজেদুর রহমান লিটন ,মো.রাজু, আব্দুল মান্নান রাজু, সজিব প্রমুখ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।