• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

দিনে ২০০ টাকা ভাতাসহ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

প্রজন্মের আলো / ১০০ শেয়ার
Update শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

তানভীর রহমান:

বিনামূল্যে দেশের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পরিচালনায় প্রশিক্ষণটি ৩ মাস মেয়াদি ৬০০ ঘণ্টার হবে।

এ প্রকল্পের আওতায় ষষ্ঠ ব্যাচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য ৮টি বিভাগের ৬৪টি জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়স: ১৮ থেকে ৩৫ বছর বয়সি যুব ও যুব নারী।

আবেদন: অনলাইনে আবেদনের লিংক

অগ্রাধিকার দেওয়া হবে—

১. প্রতি ব্যাচে ন্যূনতম ৩০ শতাংশ নারী প্রশিক্ষণার্থী নেওয়া হবে।

২. কম্পিউটারে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রয়োজনীয় যেসব কাগজ লাগবে—

১. জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ।

২. সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি।

৩. কমপক্ষে এইচএসসি বা সমমান পাসের সনদ।

সুযোগ-সুবিধা :

১. প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না।

২. প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন।

৩. সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা পাবেন।

৪. প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।

ভর্তির বিস্তারিত তথ্য—

১. অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

২. লিখিত পরীক্ষার তারিখ: ৬ মার্চ ২০২৬।

৩. লিখিত পরীক্ষার স্থান ও সময়: এসএমএসের মাধ্যমে জানানো হবে।

৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা: ৭ মার্চ ২০২৬।

৫. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ১০ মার্চ ২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories