সংবাদদাতা:
নওগাঁয় ইফতার মাহফিল থেকে রফিকুল ইসলাম রফিক নামে একাধিক মামলার আসামি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের আরজি নওগাঁ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রফিকুল নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় তিনি নওগাঁর শাহানাবাগ সিটি আবাসিক এলাকায় অনুষ্ঠিত একটি ইফতার মাহফিলে অংশ নেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, রফিকুলের নামে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।