• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বাংলাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে যৌথ প্রেস বিবৃতিতে ৮৫ জনের সংহতি ও স্বাক্ষর

প্রজন্মের আলো / ৩২ শেয়ার
Update সোমবার, ১৮ মে, ২০২৬

তাহেরা রহমান:

বাংলাদেশে ক্রমবর্ধমান ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, যৌন সহিংসতা এবং বিচারহীনতার বিরুদ্ধে দেশের বিভিন্ন নারী অধিকার, মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, উন্নয়নকর্মী, লেখক, অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কর্মী ও সচেতন নাগরিকদের সমন্বয়ে একটি যৌথ প্রেস বিবৃতিতে ইতোমধ্যে ৮৫ জন ব্যক্তি ও বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে স্বাক্ষর প্রদান করেছেন।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত ধর্ষণ, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা এবং অনলাইন ও অফলাইন হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন থেকে শুরু করে ঘরোয়া পরিবেশ পর্যন্ত নারীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন। বিচারহীনতা, সামাজিক দায়হীনতা, রাজনৈতিক ও প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় এবং নারীবিদ্বেষী মানসিকতা এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, নারী ও শিশুদের প্রতি সহিংসতা কেবল বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার একটি গভীর সংকট। তাই এই পরিস্থিতি মোকাবিলায় কার্যকর আইন প্রয়োগ, দ্রুত বিচার, ভুক্তভোগীর নিরাপত্তা ও পুনর্বাসন, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী নীতিমালার বাস্তবায়ন এবং নারীবান্ধব সামাজিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এই উদ্যোগে সংহতি জানিয়ে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ এখনো যুক্ত হচ্ছেন। আয়োজকরা নারী অধিকার, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা সকল ব্যক্তি ও সংগঠনকে এই যৌথ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories