• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আগামী ৩০ ও ৩১ আক্টোবর নওগাঁয় হতে যাচ্ছে দুই দিনব্যাপী লেখক সম্মেলন

প্রজন্মের আলো / ৩ শেয়ার
Update শনিবার, ৬ জুন, ২০২৬

শাহরিয়ার শাওন:
নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রবর্তিত ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদানসহ আগামী ৩০ ও ৩১ আক্টোবর দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
শিল্প-সাহিত্য বিষয়ক স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ ৫ম বারের মতো এর আয়োজন করতে যাচ্ছে।
শনিবার দুপুরে শহরের মুক্তির মোড়ে মৃত্তিকা এ্যাডফার্ম অফিস কক্ষে সংগঠনের উপদেষ্টা, সাধারণ সদস্য ও কার্যনির্বাহী কমিটির বিশেষ  সভায় এই তারিখ নির্ধারণ করা হয়।
অনুষ্ঠিতব্য লেখক সম্মেলনে নওগাঁ জেলার ১১ উপজেলাসহ সারাদেশ থেকে দুই শতাধিক কবি-সাহিত্যিক অংশ গ্রহণ করবেন। সম্মেলনে জুড়িবোর্ড নির্বাচিত একজন কবি, একজন কথা সাহিত্যিক ও একজন ছোটকাগজ সম্পাদকসহ মোট তিনজনকে  ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান করা হবে। পুরস্কার হিসেবে প্রত্যেকের জন্য থাকবে নগদ ১০ হাজার টাকা অর্থ পুরস্কার, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয়।
নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আয়উব আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান সংগঠক কবি ও গল্পকার  হাবিব রতন, সাধারণ সম্পাদক গল্পকার ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন, লেখক,গবেষক ও প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, উপদেষ্টা অধ্যক্ষ কবি আরিফুর রহমান, এ্যাডভোকেট কবি এম.এ ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহিত্যবিষয়ক ছোটকাগজ ‘সলক’-এর সম্পাদক অনিন্দ্য তুহিন, যুগ্ম সম্পাদক কবি রিমন মোরশেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মারিয়া নূর, কার্যনিবাহী সদস্য ,আমিনা দেবনাথ,আবু রেজা, অনুবাদক ফারজানা জাহান প্রমুখ।
সভায় লেখক সম্মেলনের তারিখ নির্ধারনের পাশাপাশি বাজেট প্রনয়ন,প্রন্সর অনুসন্ধান, অতিথি নির্বাচনসহ অনুষ্ঠান কেন্দ্রীক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এবং জুড়িবোর্ডের মাধ্যমে নির্বাচিত ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৬ এর কবি-সাহিত্যিকের নাম  নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। কাহৃপা সাহিত্য পদক ২০২৬ নির্বাচিত কবি-সাহিত্যিকের নাম সম্মেলনের দুই সপ্তাহ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, নওগাঁ সাহিত্য পরিষদ প্রদত্ত ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৪’ পেয়েছেন কবিতায় কবি আমিনুল ইসলাম ও সাহিত্যের ছোটকাগজ ‘দাগ’ সম্পাদনায় কবি মিজানুর রহমান বেলাল। কাহ্নপা সাহিত্য পদক ২০২৫ পেয়েছেন কবিতায় কবি মজিদ মাহমুদ, অনুবাদ সাহিত্যে অনুবাদক খসরু চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories