• বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁর বদলগাছি উপজেলায় ব্র্যাকের উদ্যোগে খামারিদের দক্ষতা বাড়াতে “দুগ্ধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ” অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১৫ শেয়ার
Update বুধবার, ১০ জুন, ২০২৬

সংবাদদাতা:

বদলগাছি উপজেলার ব্র্যাক এরিয়া অফিসে “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক একদিনব্যাপী খামারী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে মঙ্গলবার (০৯জুন ২০২৬) এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন সংক্রান্ত খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, প্রাণীর স্বাস্থ্যসেবা, খামারের পরিচ্ছন্নতা,টিকা প্রদান, কৃমিনাশক প্রদান এবং সঠিক রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ রিপা রানী ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,বদলগাছি , নওগাঁ। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন মো: আবুল কালাম আজাদ , ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এবং সঞ্চালনা করেন মোঃ আমিনুল ইসলাম, এরিয়া সেলস ম্যানেজার,ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, নওগাঁ।
বক্তারা বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক পরিচর্যা, উন্নত প্রজনন প্রযুক্তি এবং কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।
প্রশিক্ষণে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন খামার পরিচালনার বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories