• বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার বাজেট বাস্তবায়ন করে সবার ভাগ্য বদলাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সময় খুব সীমিত, সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার কমতে পারে যেসব পণ্য ও সেবার দাম ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী প্রমাণ করতে পারলে আমি তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

সংসদে এলজিআরডি মন্ত্রী

সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

প্রজন্মের আলো / ৪ শেয়ার
Update মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
সংগৃহীত ফাইল ফটো

অনলাইন ডেস্ক:

দিনক্ষণ চূড়ান্ত না হলেও বর্ষা মৌসুম শেষে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়েই প্রক্রিয়া শুরু হতে পারে।”

মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন।

বাজেট থেকে বরাদ্দের ওপর ভিত্তি করে নির্বাচন হবে জানিয়ে ফখরুল ইসলাম বলেন, “নির্বাচনের সময়সূচি ও ধাপ নির্ধারণে বাজেট প্রাপ্যতা একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হবে।”

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

দেশের সব উপজেলা পরিষদে এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও সংসদে ‍তুলে ধরেন মন্ত্রী।

সরকারদলীয় এমপি মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিদর্শন কক্ষ নির্মাণে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকায় পানির সরবরাহের চেয়ে চাহিদা বেশি

সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন পানির চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। বিপরীতে ঢাকা ওয়াসার দৈনিক উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার।

অত্যাধুনিক রাসায়নিক ব্যবহার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করে পানির মান পরীক্ষা করার কথা তুলে ধরে তিনি বলেন, “ওয়াসা প্রতিদিন মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত করে থাকে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories