• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

সোশ্যাল মিডিয়ায় কখন পোস্ট করলে ভিউ বাড়ে?

প্রজন্মের আলো / ৫ শেয়ার
Update রবিবার, ৫ জুলাই, ২০২৬

অনলাইন ডেস্ক:

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে পরিচালিত গবেষণায় দেখা গেছে, সপ্তাহের মাঝামাঝি—বিশেষ করে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ব্যবহারকারীদের সক্রিয়তা তুলনামূলক বেশি থাকে। বাংলাদেশে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে অধিকাংশ ব্যবহারকারী অনলাইনে থাকেন, যা সাধারণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের ‘প্রাইম টাইম’ হিসেবে বিবেচিত হয়।

তবে বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট কোনো সময় সবার জন্য সমান কার্যকর নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের অনুসারীরা কখন সবচেয়ে বেশি সক্রিয় থাকেন, তা নিয়মিত অ্যানালাইটিকস বা ইনসাইটসের মাধ্যমে পর্যবেক্ষণ করা।

শুধু সময় নয়, কনটেন্টের মানও গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে, সাধারণত যেসব কনটেন্ট ভালো ফল দেয় সেগুলো হলো—

  • সংক্ষিপ্ত ও আকর্ষণীয় ভিডিও
  • বাস্তব জীবনের গল্প বা স্টোরিটেলিং
  • ‘কীভাবে করবেন’ ধরনের তথ্যভিত্তিক কনটেন্ট
  • চলমান ট্রেন্ডভিত্তিক পোস্ট
  • দর্শকের অংশগ্রহণ বাড়ায় এমন প্রশ্ন বা আলোচনা

ভাইরাল হওয়ার নিশ্চয়তা নেই

বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট সময়ে পোস্ট করলেই ভাইরাল হওয়া নিশ্চিত নয়। কারণ এখন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম ব্যবহারকারীর আগ্রহ ও আচরণ বিশ্লেষণ করে কনটেন্ট দেখায়। তাই দীর্ঘমেয়াদে ভালো ফল পেতে হলে মৌলিক, মানসম্মত এবং দর্শকের জন্য মূল্যবান কনটেন্ট তৈরির বিকল্প নেই।

প্ল্যাটফর্মভেদে সেরা সময়

ফেসবুক: বুধবার থেকে শুক্রবার, সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পোস্ট করলে তুলনামূলক ভালো রিচ পাওয়া যায়। বিশেষ করে মধ্যসকালের সময়ে (সকালের নাশতা সেরে চা খেতে খেতে অনেকেই ফেসবুকে ঢুঁ মারেন) সাধারণ কনটেন্টের এনগেজমেন্ট বেশি দেখা যায়।

ইনস্টাগ্রাম: মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পোস্ট কার্যকর। রিলস ও স্টোরিজের জন্য সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ভালো সময় হিসেবে বিবেচিত হয়।

টিকটক: মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা অথবা সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে পোস্ট করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি।

লিংকডইন: মঙ্গলবার ও বুধবার সকাল ৮টা থেকে ১১টার মধ্যে পেশাজীবীরা বেশি সক্রিয় থাকেন।

কেন সময় গুরুত্বপূর্ণ?
সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম পোস্ট প্রকাশের পর কত দ্রুত লাইক, মন্তব্য, শেয়ার ও অন্যান্য প্রতিক্রিয়া আসে, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করে। ফলে অনুসারীরা যখন সবচেয়ে বেশি সক্রিয় থাকেন, তখন পোস্ট করলে শুরুতেই বেশি এনগেজমেন্ট পাওয়া যায় এবং কনটেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়।

নিজের জন্য সেরা সময় নির্ধারণ করবেন যেভাবে
বিশেষজ্ঞদের পরামর্শ, গবেষণার তথ্যকে সাধারণ নির্দেশনা হিসেবে ব্যবহার করলেও সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের পেজ বা অ্যাকাউন্টের ইনসাইটস বিশ্লেষণ করা। এতে অনুসারীরা কোন সময় সবচেয়ে বেশি অনলাইনে থাকেন, তা জানা যায়। আর আন্তর্জাতিক দর্শকদের লক্ষ্য করে কনটেন্ট প্রকাশ করলে ‘হুটস্যুইট’সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট প্রকাশ করা যেতে পারে।

সূত্র: স্প্রাউট সোশ্যাল ও রাডার

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories