• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ত্রুটিপূর্ণ চাহিদাপত্র দেওয়ায় নওগাঁর দুই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের তিন মাসের এমপিও বাতিল

প্রজন্মের আলো / ৩১৪ শেয়ার
Update সোমবার, ১১ অক্টোবর, ২০২১
ফাইল ফটো

প্রজন্মের আলো ডেস্ক:

নওগাঁর পত্নীতলার পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা আলী মন্ডলের ও পোরশা উপজেলার পোরশা উচ্চ মাদ্রাসা কাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল মান্নানের ৩ মাসের বেতন (এমপিও) কর্তন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপসচিব মো. কামরুল হাসানের গত ২০ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জানা যায়, ২০১৯ সালের দ্বিতীয় শিক্ষক নিয়োগ চক্রের মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য ক্রটিপূর্ণ চাহিদা প্রেরণ করা হয়। এনটিআরসিএ কর্তৃক মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে সুপারিশ পাওয়া সত্তেও  ত্রুটিপূর্ণ চাহিদার কারণে সুপারিশ প্রাপ্ত শিক্ষকের এমপিওভুক্তিতে জটিলতা সৃষ্টি হয়। ক্রুটিপূর্ণ চাহিদা প্রেরণকারী অধ্যক্ষ/প্রধান শিক্ষকের বেতন ভাতার সরকারি অংশ ৩মাসের কর্তন করার জন্য নির্দেশ দেন।

এ বিষয়ে পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা আলী মন্ডল বলেন, আমি জনবল কাঠামো ঠিকমতো বুঝতে না পারার কারণে দ্বিতীয় নিয়োগ চক্রে ভৌতবিজ্ঞান বিষয়ের শিক্ষকের চাহিদা পাঠিয়েছিলাম। সেই চাহিদার ভিত্তিতে এনটিআরসিএ থেকে একজন শিক্ষকের নিয়োগের সুপারিশ করে। তাকে আমরা নিয়োগ দেওয়ার পর প্রতিষ্ঠান থেকে কিছু বেতন ভাতা দিতাম। তারপরও কর্তৃপক্ষ আমার ৩ মাসের বেতন কাটার নির্দেশনা দিয়েছে।

এ ব্যাপারে পোরশা উচ্চ মাদ্রাসা কাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ ফয়সাল বলেন, যখন চাহিদাপত্র পাঠানো হয় তখন আমি এই প্রতিষ্ঠানে চাকরিরত ছিলাম না। তাই এবিষয়ে কিছু বলতে পারছি না।
পোরশা উচ্চ মাদ্রাসা কাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য যে, মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, ২০১৮ সালের ১২ জুন জারি হওয়া এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে কিছু নতুন পদ সৃষ্টি করা হয়েছিল। বিধান ছিল, এসব পদে নিয়োগে মন্ত্রণালয় আলাদা আদেশ জারি করবে। এ পদগুলো নবসৃষ্ট পদ নামে বহুল পরিচিত। এসব প্রতিষ্ঠান প্রধান আদেশ জারির আগেই ২য় চক্রে শিক্ষক নিয়োগের চাহিদা হিসেবে সে পদগুলোকে শূন্য দেখিয়েছিলেন। ফলে, সুপারিশ পাওয়া প্রার্থীরা এমপিওভুক্ত হতে পারছিলেন না


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories