• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

রংপুরে ২৯ প্রতিষ্ঠানপ্রধানের এমপিও বাতিল

প্রজন্মের আলো / ৩৩৩ শেয়ার
Update মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
ফাইল ফটো

অনলাইন ডেস্ক:

রংপুর বিভাগের ২৯ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের তিন মাসের এমপিও বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এনটিআরসির দ্বিতীয় দফায় শিক্ষক নিয়োগে শূন্যপদের ভুল তথ্য দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ নির্দেশনা দেয়া হয়েছে।

৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত এক পত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে এ বিষয়ে জানানো হয়।

এমপিও বাতিল হয়েছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের, সেসব প্রতিষ্ঠানপ্রধানরা হলেন, রংপুর মহানগরীর উত্তম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই, মৌয়াগাছ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল চন্দ্র রায়।

কুতুবপুর অরুণনেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আহম্মেদ হোসেন শাহ, পীরগঞ্জ উপজেলার লালদিঘি গার্লস একাডেমির প্রধান শিক্ষক আবু ইমাম মো. রাশেদুন্নবী, ইকলিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম মন্ডল, পার্বতীপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন।

মিঠাপুকুর উপজেলার সেরুডাঙ্গা স্কুল ও কলেজের অধ্যক্ষ হাসান জাহাঙ্গীর আলম, কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, একই উপজেলার পাথরডুবী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, উলিপুর উপজেলার গোড়াই রঘুরায় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বর্মন।

রাজারহাট উপজেলার সিংগারডাবরীহাট বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম সরকার, সুখদেব বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব রশীদ, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আক্তারুজ্জামান, নবাবগঞ্জ উপজেলার পত্নীচান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, পার্বতীপুর উপজেলার সেরাজুল হুদা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম।

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান সরকার, গোবিন্দগঞ্জ উপজেলার মাহমুদবাগ ইসলামিয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, লালমনিরহাটের হাতীবান্দা উপজেলার মমিতন নেছা জুনিয়র বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ আলী, নীলফামারীর সৈয়দপুর উপজেলার খালিশা বেলপুকুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আমিরুল ইসলাম।

লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, কিশোরগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, নীলফামারী সদরের পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান, ঠাকুরগাঁও জেলা শহরের পুলিশ লাইন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র রায়, পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম ও পঞ্চগড় সদরের দেওয়ানহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোর কুমার দত্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories