• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন রোববার যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা,পদ পেলেন যারা পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আইরিশদের উড়িয়ে দিলো টাইগাররা

প্রজন্মের আলো / ১৬৪ শেয়ার
Update রবিবার, ১৯ মার্চ, ২০২৩
সংগৃহীত প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সাকিব-হৃদয় ও মুশফিক-হৃদয়ের জুটিতে ৮ উইকেটে ৩৩৮ রানের রেকর্ড সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে বেশ ভালোভাবেই শুরু করেছিল আইরিশরা। প্রথম ১০ ওভারে ৬০ রানে উইকেট দেয়নি তারা। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৫৫ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশ ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে।

এর আগে ৬০ রানের ওপেনিং জুটি দিয়ে স্টেফেন দোহানি ফিরে যান। তিনি ৩৪ রান করেন। এরপরই পল র্স্টালিং ২২ রানে আউট হন। তাদের যথাক্রমে সাকিব ও এবাদত আউট করেন। এরপর নাসুমের ঘূর্ণি ও এবাদতের পেসে থমকে যায় সফরকারীরা। আইরিশদের হয়ে সর্বোচ্চ রান করেন ডকরেল।

এর আগে ৮১ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। তামিম ইকবাল ব্যর্থ হন। সেট হলেও লিটন দাস (২৬) ও নাজমুল শান্ত (২৫) বড় ইনিংস খেলতে পারেননি। সাকিব ও তৌহিদ হৃদয় ১২৫ রানের জুটিতে ওই বিপর্যয় সামলে দলকে বড় রানের পথে তুলে নেন।

সাকিব ফিরে যান ৮৯ বলে ৯৩ রানের ইনিংস খেলে। নয়টি চার মারেন তিনি। ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের কীর্তি গড়েন। অভিষেক হওয়া হৃদয় ৮৫ বলে আট চার ও দুই ছক্কায় ৯২ রান করেন। এছাড়া মুশফিক ২৬ বলে তিন চার ও তিন ছক্কায় ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories