• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে নির্বাচনী সহিংসতায় আহত ৪ আটক ৮

প্রজন্মের আলো / ৬০২ শেয়ার
Update শনিবার, ২৫ মে, ২০২৪

আবুহেনা,নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে  কৈ মাছ ও কাপ পিরিচ প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়। এঘটনায় মামলা রজু করে আত্রাই থানা পুলিশ ৮ জনকে আটক দেখিয়ে নওগাঁ জেল হাজতে পাঠান।
আহতরা হলেন, উপজেলার দীঘা গ্রামের শহিদুর ইসলাম(৬২), মনিরুজ্জামান রনি(৩৮), জগদিসপুর গ্রামের জিহাদ(২২) এবং সাহেবগঞ্জ গ্রামের কামনা আক্তার(২৮)।
আটককৃত রাব্বি হোসেন, শহীদ হোসেন, আশিক হোসেন, আশরাফুল ইসলাম, রফিক হোসেন, মোজাফ্ফর হোসেন, হাফিজ ও শহীদকে ২৫ মে শনিবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলা ও প্রত্যক্ষদশী সূত্রে জানাযায়, ২৪ মে শুক্রবার দিবাগত রাত্রি সোয়া ১১ টায় উপজেলার জয়সাড়া গ্রামে কৈ মাছ ও কাপ পিরিচ প্রতীকের কর্মী-সমর্থকের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে ধাক্কা ধাক্কি শুরু হয়। এতে কৈ মাছ প্রতীকের ছোট ভাই শহিদুল ইসলাম ও ভাতিজা মনিরুজ্জামান রনি এবং সমর্থক জিহাদ আহত হন। একই ঘটনায় কাপ পিরিচ প্রতীকের বৌমা কামনা আক্তারও আহত হন। আহতরা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার লুৎফা খাতুন জানান, ২৪ মে দিবাগত রাত্রি ১ টায় ৪ জন সামান্ন জখম হয়ে হাসপাতালে আসলে তাদের চিকিৎসা দিই।
এদিকে দিঘা গ্রামের সাজেদুর রহমান বাদী হয়ে রাত্রি সারে ১২ টায় মামলা দায়ের করেন। মামলায় ঘটনার সময় রাত্রি সারে ৭টা উল্লেখ করলেও প্রকৃতপক্ষে ঘটনা ঘটে রাত্রি সোয়া ১১ টার পর। এদিকে রাত্রি ১১ টায় ঘটনার স্থানে কৈ মাছ প্রতীকের প্রার্থীর ভাই ও ভাকিজা উপস্থিত থাকায় নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন মর্মে সচেতন ভোটারেরা অভিযোগ করেন।
কাপ পিরিচ প্রতীকের প্রার্থী মমতাজ বেগম জানান, কৈ মাছ প্রতীকের প্রার্থীর ভাই ও ভাতিজা আমার ভোটারকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছে এমন খবর পেয়ে আমরা সেখানে গেলে তারা আমাদের উপর চড়াও হয়।
আত্রাই থানা তদন্ত ওসি লুৎফর রহমান বলেন, সাদা কার গাড়ীতে করে মানুষ অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে চেকপোষ্ট বসিয়ে কার গাড়ীসহ ৮ জনকে থানায় নিয়ে আসা হয়। তবে গাড়ীতে কোন অপহরণকারী পাওয়া যায়নি। পরে সাজেদুর রহমান বাদি হয়ে নির্বাচনী কাজে বাধা ও মারধরের অভিযোগ করলে তাদের আটক দেখানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories