• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ইভ্যালির পণ্য ও সম্পত্তি বিক্রিতে হাইকোর্টের স্থগিতাদেশ

প্রজন্মের আলো / ২৪২ শেয়ার
Update বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
ফাইল ফটো

অনলাইন ডেস্ক:

ইভ্যালির পণ্য ও সম্পত্তি বিক্রি স্থগিত করার আদেশ দিয়েছেন আদালত। এর আগে বুধবার (২২ সেপ্টেম্বর) প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে।

মুজাহিদুর রহমান নামের এক গ্রাহক বাদি হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা করেন।

সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী বাদির জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত বাদির নালিশি আবেদনটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য ধানমন্ডি থানাকে নির্দেশ দেন।

আজাদ রহমান জানান, মুজাহিদুর রহমান নামের এক গ্রাহক ৮৫ হাজার টাকা মূল্যের দুই টন এসি ও ২৫ হাজার টাকা মূল্যের কাঠের তৈরি একটি টি টেবিলের ক্রয়াদেশ দেন। গত বছর ১১ জুলাই তিনি টাকা পরিশোধ করেন। পণ্য দুটি ৪৫ দিনের মধ্যে সরবরাহ করার কথা থাকলেও তা করেনি আসামি রাসেল ও তার স্ত্রী শামীমা।

এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তাদের গুলশান থানার মামলায় তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। আদালতের অনুমতি নিয়ে তাঁদের তিন দিন জিজ্ঞাসাবাদ শেষে গতকাল দুপুরে আদালতে হাজির করে পুলিশ।

১৯ সেপ্টেম্বর ইভ্যালির চেয়ারম্যান রাসেল, তার স্ত্রীসহ ২০ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী গ্রাহক কামরুল ইসলাম চোকদার। তিনি ইভ্যালির পণ্য সরবরাহকারী ছিলেন। এর আগে আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories