• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল

প্রজন্মের আলো / ২৩৩ শেয়ার
Update সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
সংগৃহীত ছবি

 

একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তির সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, উচ্চমাধ্যমিকে শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ২৬ জানুয়ারি পর্যন্ত ছিল।

রোববার রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়াও ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন ধাপে সারাদেশে প্রায় সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী নিশ্চয়ন ফি জমা দিয়েছে। তবে কেউ কেউ এখনও চূড়ান্ত ধাপে ভর্তি হয়নি। ভর্তির জন্য গত ২৬ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সেটি আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভর্তির জন্য অনলাইন আবেদন করে কলেজ নির্বাচন হলেও কেউ কেউ নিশ্চয়ন করেনি। কেউ কেউ কলেজ পায়নি। তাদের ভর্তির জন্য আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে চতুর্থ ধাপে আবেদন ও ফলাফল প্রকাশ করা হবে। এ বিষয়ে ১ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে এ ধাপের আবেদন ও ফলাফলের সময় জানিয়ে দেওয়া হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, এখনো ভর্তি না হওয়া শিক্ষার্থীদের কেউ কেউ কারিগরিতে, কেউ পড়ালেখার জন্য দেশের বাইরে এবং কিছু সংখ্যক শিক্ষার্থী ড্রপ আউট হয়েছে। অনেকেই আবার পছন্দসই কলেজ না পেয়ে ভর্তির সুযোগ নিশ্চয়ন করেনি। এ সংখ্যা সারাদেশে প্রায় ১ লাখ। এদের মধ্যে ২ হাজার ৮০০ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories