• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০

প্রজন্মের আলো / ২৫৬ শেয়ার
Update বুধবার, ২ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনায় হতাহতের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া জানান, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক বাসটি থামানোর চেষ্টা করলেও পারেননি। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং পাঁচজন আহত হন।

জানা যায়, দুর্ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে। আহতরা স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল চিকিৎসাধীন আছে।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার আহসান হাবিব বলেন, বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৭ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, বুধবার ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতদের মধ্যে অন্তত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিল। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮ জন হয়েছে। ঘটনাস্থলে ৭ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এর আগেও, এই এলাকায় দুর্ঘটনা ঘটেছিল। গত সোমবার (৩১ মার্চ) ঈদের দিনে একই জায়গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন প্রাণ হারান। এরও এক দিন আগে, দুই মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories