• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ট্যুরিস্ট বাস সার্ভিস ‘ভ্রমণ বিলাস’ চলছে নওগাঁর ছয়টি ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে

প্রজন্মের আলো / ২৬৪ শেয়ার
Update বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

সাদেকুর রহমান বাঁধন:

নওগাঁর ছয়টি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক এবং দর্শনীয় স্থানে চলাচল করছে ট্যুরিস্ট বাস সার্ভিস ভ্রমণ বিলাস। সপ্তাহের শুক্রবার ও শনিবার এই দুইদিন ভ্রমণপিপাসু মানুষের মনের খোরাক যোগাতে এবং স্বল্প খরচে পর্যটকদের মাঝে নওগাঁর ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ভ্রমণে উৎসাহ প্রদানের লক্ষ্যেই মূলত প্যাকেজ আকারে চালু করা হয়েছে এই ট্যুরিস্ট বাস সার্ভিস।

জেলা প্রশাসানের উদ্যোগে জেলা পরিবহন মালিক গ্রুপ এই সেবা প্রদান করে আসছে। প্রতি প্যাকেজের মূল্য ৪৫০টাকা। আগ্রহী পর্যটকরা নওগাঁ শহরের মুক্তির মোড়ের পদ্মা বাস কাউন্টার থেকে এই প্যাকেজের টিকেট সংগ্রহ করতে পারবেন। ট্যুরিস্ট বাস ভ্রমণ বিলাস প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার সকাল ৯টায় পর্যটকদের নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।

জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা কালিমী বাবু বলেন, ইতিহাস ও ঐতিহ্যে ভরা উত্তরের সীমান্তবর্তি জেলা নওগাঁ। জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে প্রায় অর্ধশতাধিক ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থান। পরিবার-পরিজন নিয়ে পর্যটকদের পক্ষে একদিনে একাধিক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান দর্শন করা সম্ভব নয়। তাই স্বল্প খরচে একদিনে একাধিক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ভ্রমণের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে ট্যুরিষ্ট বাস সার্ভিস ‘ভ্রমণ বিলাস’।

তিনি আরো বলেন, প্রতি সপ্তাহের ছুটির দিন শুক্রবার ও শনিবার এই ট্যুরিস্ট বাস ভ্রমণ বিলাস চলাচল করছে। শুক্রবার ট্যুরিস্ট বাস ভ্রমণ বিলাস প্রথমে জেলার ভারত সীমান্তঘেষা উপজেলা ধামইরহাটের জাতীয় উদ্যান শালবন বিহারের আলতাদীঘি, ঐতিহাসিক জগদ্দল বিহার ও বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে পর্যটকদের নিয়ে যাচ্ছে।

আবার পরের দিন শনিবার জেলার মান্দা উপজেলার ঐতিহাসিক কুসম্বা মসজিদ, নিয়ামতপুর উপজেলার তালগাছের সাড়িতে সাজানো মনোমুগ্ধকর ঘুঘুডাঙ্গা ও পত্নীতলা উপজেলার ঐতিহাসিক দীবর দীঘি পর্যটকদের নিয়ে চলাচল করছে। পর্যটকরা তাদের চাহিদা মাফিক ভ্রমণ স্থানগুলো খুব সহজেই একটি প্যাকেজের মাধ্যমে জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে পারবেন।

পুরো দেশসহ সারা বিশ্বের কাছে নওগাঁর পর্যটন এলাকাগুলোকে নতুন করে তুলে ধরার মাধ্যমে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই ট্যুরিষ্ট বাস ভ্রমণ বিলাস পর্যটকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আমি আশাবাদি একসময় পর্যটকদের চাহিদার ভিত্তিতে আমরা জেলার সকল পর্যটন এলাকাগুলোতেও এই ট্যুরিস্ট বাস সার্ভিস চালু করতে সক্ষম হবো।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, ইদের দ্বিতীয় দিন থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ট্যুরিস্ট বাস সার্ভিস ভ্রমণ বিলাস চলাচল শুরু করেছে। পর্যটকদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করেই এমন ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। আমি আশাবাদি নওগাঁসহ সারা দেশের ভ্রমণ পিপাসুদের চাহিদা পূরণ করবে এই ট্রুরিস্ট বাস ভ্রমণ বিলাস। এতে করে নওগাঁর পর্যটন খাত দিনে দিনে আরো চাঙ্গা হয়ে উঠবে। পর্যটকদের মতামত ও পরার্মশকে কাজে লাগিয়ে আগামীতে এই ভ্রমণ আরো আকর্ষনীয়, আরামদায়ক ও আনন্দদায়ক করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories