• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল 

প্রজন্মের আলো / ৩৪ শেয়ার
Update সোমবার, ১৮ মে, ২০২৬

শাহরিয়ার শাওন :
নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা।নওগাঁর মহাদেবপুরে এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল।   শনিবার সকাল ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে উপজেলার চেরাগপুর ইউনিয়নের গোপালতলা মোড় এলাকার কৃষক আলম হোসেনের দেড় বিঘা জমির পাকা ধান কেটে দেন তিনি। পরে নেতাকর্মীদের সহায়তায় সেই ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়
কৃষক আলম হোসেন বলেন, ‘গত ৮-১০ দিন ধরে শ্রমিক না পাওয়ায় জমি থেকে ধান কাটতে পারছিলাম না। ধান নষ্ট হওয়ার আশঙ্কায় বেশ চিন্তায় ছিলাম। হঠাৎ এমপি সাহেব নেতাকর্মীদের নিয়ে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
সংসদ সদস্য ফজলে হুদা বলেন, ‘মহাদেবপুর ও বদলগাছী দুই উপজেলায় কৃষক দলের উদ্যোগে ধান কাটা কর্মসূচি চলছে। বিশেষ করে বিধবা, এতিম ও অসচ্ছল কৃষক যারা শ্রমিক সংকটে ভুগছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব কৃষক আর্থিক সমস্যা বা শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না, তাদের ধান কেটে ঘরে তুলে দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজ করবে। কৃষকরা দেশের অর্থনীতির প্রাণশক্তি, তাই তাদের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘কৃষক যাতে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়, সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে কৃষকরা সরাসরি লাভবান হবেন।’
এদিকে সংসদ সদস্য নিজেই জমিতে কাস্তে হাতে ধান কাটতে নামলে স্থানীয় উৎসুক মানুষ ভিড় করেন। উপস্থিত অনেকেই এই দৃশ্য মোবাইলফোনে ধারণ করেন। সংসদ সদস্যের সরাসরি মাঠে নেমে ধান কাটার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা রফিকুল বলেন, ‘সাধারণত নেতাদের আমরা শুধু মঞ্চেই দেখি। কিন্তু আজ একজন এমপিকে মাঠে নেমে কৃষকের সঙ্গে ধান কাটতে দেখে সত্যিই ভালো লাগছে। এমন দৃশ্য আগে দেখিনি।’
বিশু নামের আরেক বাসিন্দা বলেন, ‘কৃষকের কষ্ট বুঝে পাশে দাঁড়ানোটা অনেক বড় বিষয়। শুধু বক্তব্য না দিয়ে মাঠে নেমে কাজ করলে তা মানুষের মনে থাকে। এতে কৃষকরাও মানসিকভাবে সাহস পাবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories