• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রজন্মের আলো / ২১৫ শেয়ার
Update শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

মো. আবু সাঈদ:
নওগাঁয় দুই সাংবাদিককের তুলে নিয়ে গিয়ে নির্যাতন ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 
জেলার পত্নীতলার উপজেলা সাংবাদিক মাহমুদুন্নবী ও রবিউলকে ইসলামকে তুলে নিয়ে নির্যাতন ও মাহমুদুর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ করে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাংবাদিকরা এ মানববন্ধন করেন। 
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক মাহমুদুন্নবী ও রবিউল ইসলামকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন ও গলায় জুতার মালা দিয়ে লাঞ্চিত করা হয়। পরে এই ঘটনায় মাহমুদুন্নবীর ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করতে গেলে তার মামলা না নিয়ে উল্টো  ক্লিনিক মালিকরা ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা মামলা দায়ের করেন।  সঠিক তদন্তের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি বন্ধ করার আহ্বান জানান সাংবাদিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল, সাদিকুল ইসলাম, এম আর রকি, এ কে সাজু প্রমুখ।

নির্যাতনের শিকার মাহমুদুন নবী জানান, শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি নজিপুর বাজারে সিটি ক্লিনিকের সামনে একটি দোকানে চা পান করছিলেন। এ সময় সিটি ক্লিনিকের চিকিৎসক ও মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দেওয়ান সবুর হোসেন তাকে জোর করে ক্লিনিকের ভেতরে ধরে নিয়ে যায় এবং মারধর শুরু করে। ঘরে আটকে রেখে মোবাইল ফোন কেড়ে নিয়ে কয়েক দফায় তাকে মারধর করা হয়।

তিনি আরও জানান, তাকে মেরে ফেলার হুমকিও দেয় তারা। এ সময় তিনি আর সাংবাদিকতা করবেন না এমন প্রতিশ্রুতি নিয়ে মাহমুদুন নবীকে একটি রাজস্ব ষ্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়। এছাড়া ফেসবুকে লাইভে সাংবাদিকতা না করার ঘোষণা এবং গলায় জুতার মালা ঝুলিয়ে ছবি ও ভিডিও ধারণ করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা এসে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মামলার বিষয়ে জানতে চাইলে পত্নীতলা থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ক্লিনিক ডায়াগনোষ্টিক সমিতির লোকজন বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে নিয়ে থানায় এজাহার দিতে এসেছিলেন। তাই তাদের অভিযোগ এজাহারভূক্ত করা হয়েছে। মাহমুদুর নবীর গলায় জুতোর মালা দিয়ে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়ার বিষয়ে মামলা নয় বড়জোর একটি সাধারণ ডাইরি হতে পারে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories