• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় দেয়াল পত্রিকায় গণহত্যা

প্রজন্মের আলো / ১৪০ শেয়ার
Update শনিবার, ২৫ মার্চ, ২০২৩

সাদেকুর রহমান বাঁধন:

নওগাঁয় দ্বিতীয়বারের মতো ভয়াল ২৫ মার্চ কালরাত্রি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়াল পত্রিকায় গণহত্যার কাহিনী তুলে ধরো শীর্ষক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সদর উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও একুশে পরিষদ নওগাঁর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২৫ মার্চ ১৯৭১ সালে এই বোয়ালিয়া গ্রাম ও তার আশেপাশের গ্রামগুলোতে পাকবাহিনীরা শতাধিক নিরীহ মানুষকে নির্মম নির্যাতন ও অত্যাচার করার পর গুলি করে হত্যা করে। সেইদিন অনেকেই গুরুতর আহত অবস্থায় বেঁচে ফিরে। সেই ভয়াল ২৫ মার্চ সম্পর্কে তথ্যগুলো বর্তমান ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ কাজ করে আসছে।

তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের উৎসবের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা অত্র অঞ্চলে ২৫ মার্চ পাকবাহিনীর তাণ্ডব চালানো সেই সব স্থান ও গণকবরগুলো সরেজমিনে পরিদর্শন করে এবং বেঁচে যাওয়া মানুষগুলোর সঙ্গে কথা বলে সেই তথ্যগুলো দেয়াল পত্রিকার মাধ্যমে প্রকাশ করেছে।

এছাড়া ২৫ মার্চ ও স্বাধীনতা সম্পর্কে বর্তমান ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন আয়োজনের কোনো বিকল্প নেই বলে মনে করছে আয়োজকরা। কর্মসূচির শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত সরকার, একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা বিন আলী পিন্টু, সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী, সহ-সভাপতি এমএম রাসেল, প্রতাপ চন্দ্র, সম্পাদক মনোয়ার হোসেন লিটন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সকল শহিদের সম্মানে একমিনিট নিরবতা পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories