• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় সপ্তাহব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

প্রজন্মের আলো / ১৫৩ শেয়ার
Update মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

 সাদেকুর রহমান বাঁধন:

নওগাঁয় সপ্তাহব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের মুক্তির মোড়ে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান ফিতা কেটে ও ফেষ্টুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসনের সহযোগিতায় নওগাঁ বিসিক এর আয়োজন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নওগাঁ বিসিক কার্যালয়ের উপ-ব্যাবস্থাপক শামীম আক্তার মামুন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ প্রমুখ।

মেলায় ৩২টি স্টলে উদ্যোক্তাদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য বিক্রি হবে। মেলা চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত। স্টলে সিল্কের শাড়ি-কাপড়, থ্রি পিচ, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছে উদ্যোক্তারা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নারীরা যাতে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে সমাজে এগিয়ে যেতে পারে তার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে পুরুষের পাশাপাশি সমানভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা যায়। কালের বিবর্তনে যেসব ঐতিহ্যবাহী পণ্য হারিয়ে গেছে এসব মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories