• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক বেলায়েত

প্রজন্মের আলো / ১৬৭ শেয়ার
Update রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

আবু রায়হান:

নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৫-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এ এস এম রায়হান আলম ও সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি এ এস এম রায়হান আলম ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাই টিভির জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ১২ ভোট, আরেক সভাপতি প্রার্থী চ্যানেল আই টিভির নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিন পেয়েছেন ৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন ও দৈনিক মানবকণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনটিভির স্টাফ রিপোর্টার আসাদুর রহমান জয় পেয়েছেন ১৬ভোট।

শনিবার রাত ৮টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল হক ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ ও দৈনিক আমার দেশের নওগাঁ জেলা প্রতিনিধি শেখ আনোয়ার হোসেন।

১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি দুটি পদে নির্বাচিত হয়েছেন দি নিউ নেশন ও খবরপত্র পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মীর মোশাররফ হোসেন জুয়েল ও সমাজ সংবাদ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সুলতানুল আলম মিলন, যুগ্ন সম্পাদক দুটি পদে নির্বাচিত হয়েছেন জিটিভি, খোলা কাগজ ও ঢাকা ট্রিবিউনের নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রউফ পাভেল এবং বাংলাদেশ প্রতিদিন, নিউজ২৪ টিভি ও বাসসের নওগাঁ জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা।

অর্থ সম্পাদক দৈনিক আলোকিত সকালের নওগাঁ জেলা প্রতিনিধি আবু রায়হান রাসেল, দপ্তর সম্পাদক মুক্ত খবরের জেলা প্রতিনিধি মাসুদ রানা, প্রচার সম্পাদক পদে নাগরিক টিভির ও ঢাকা মেইল নওগাঁ জেলা প্রতিনিধি সুমন আলী নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য ছয়টি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব ও দৈনিক বগুড়ার প্রতিনিধি এমদাদুল হক সুমন, দীপ্ত টিভি ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আব্দুর রউফ রিপন, প্রথম আলোর প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জি এম মিঠুন, দৈবিক অবজারভারের প্রতিনিধি ওবায়দুল হক এবং দৈনিক সংবাদ কণিকার প্রতিনিধি শামীম আনসারী। নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

ফলাফল ঘোষণার পর এদিন রাত ৮ টা পর্যন্ত নব-নির্বাচিত এই কমিটিকে প্রেসক্লাবের সদস্য, জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকসহ অনেক সচেতন মহল অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories