• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁ সদর উপজেলায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

প্রজন্মের আলো / ৩ শেয়ার
Update বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

তানভীর রহমান:

নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেন নওগাঁ সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহিন মাহমুদ।

পরিদর্শনকালে তিনি ব্র্যাকের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গর্ভবতী মায়েদের সেবা প্রদান কার্যক্রম, কম্বাইন্ড ক্যাম্পের বিভিন্ন সেবা এবং মাঠপর্যায়ে পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবগত হন। এ সময় তিনি ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে ইউএনও মোঃ শাহিন মাহমুদ ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সেবার মান, কার্যক্রমের ব্যাপ্তি এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তিনি কর্মসূচির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার আরিফ আহমেদ, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এ. কে. আজাদ, এরিয়া ম্যানেজার মোঃ নরুল আমিনসহ অন্যান্য সহকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories