• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

“নারীর নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য নিশ্চিতের বিকল্প নেই”

প্রজন্মের আলো / ৬৭ শেয়ার
Update রবিবার, ৮ মার্চ, ২০২৬

তাহেরা রহমান:

সুস্থ নারী সুস্থ সমাজ ও দেশ গঠনের কারিগর। নারীর শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতের মাধ্যমেই একটি সুস্থ প্রজন্ম গড়ে উঠতে পারে এবং মানসিক সুস্থতা নির্ভর করে অথনৈতিক, সামাজিক নিরাপত্তার উপর। আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে নারীর অধিকার নিশ্চিতের পাশাপাশি তাদের নিরাপত্তা ও মানসিক সুস্থতাকে সমানভাবে গুরুত্ব দেয়ার বিষয়টিকে তুলে ধরে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের উদ্যোগে রবিবার সকাল ১১টায় একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

“নারী ও কন্যাশিশুর অধিকারঃ নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য” শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী। ডাব্লিউবিবি ট্রাস্টের কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তারের সঞ্চালনায় এবং প্রকল্প কর্মকর্তা কৃষ্ণা বসুর উপস্থাপনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটালের রেজিস্ট্রার এবং আকিদাহ লিমিটেড এর কনসালট্যান্ট ডা. ফাতেমা তুজ জোহরা জ্যোতি।

বক্তারা বলেন, বাংলাদেশ গত কয়েক দশকে নারী শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করলেও নারীর নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্য এখনো অবহেলিত। যা নারীর অধিকার নিশ্চিতে একটি বড় চ্যালেঞ্জ। সমাজের বিভিন্ন স্তরে নারীরা প্রতিনিয়ত পারিবারিক ও সামাজিকভাবে সহিংসতা ও যৌন হয়রানির শিকার হচ্ছে। সেইসাথে সামাজিক বৈষম্য ও সাংস্কৃতিক রীতিনীতি, কুসংস্কার, আর্থিক অনিরাপত্তা ও নির্ভশীলতা, আইনের সঠিক প্রয়োগের অভাব, প্রযুক্তিগত অপব্যবহার নারীদের নিরাপত্তাহীনতাকে আরও জটিল করে তুলেছে। এসব সমস্যার কারণে তাদের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দিচ্ছে। নারীদের এই মানসিক সমস্যা কেবল তাদের ব্যক্তিগত জীবনকেই প্রভাবিত করে না বরং দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকেও বাধাগ্রস্ত করে যা অত্যন্ত উদ্বেগজনক।

বক্তারা আরো বলেন, আমাদের সমাজে নারীর অবদানকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না । অনেক ক্ষেত্রে নারীর মত প্রকাশের স্বাধীনতা নেই। সমাজে এখনও বাল্যবিবাহ, যৌতুক প্রথা, আত্মহত্যা বিরাজমান। যা নারীর অধিকার সুরক্ষায় প্রতিবন্ধকতা তৈরি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে এই সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কার্যকর ভূমিকা নেওয়ার সদিচ্ছার বিষয়টি দৃশ্যমান হতে হবে। মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় শিক্ষা ও জ্ঞানের পাশাপাশি নারী সহিংসতা রোধে নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা প্রয়োজন। ক্ষমতায়নের পাশাপাশি নারীর সাবলম্বী হওয়া জরুরি। নারী যেন তাদের যোগ্যতা অনুযায়ী দেশের উন্নয়নে অংশীদার হতে পারে সরকারকে সে বিষয়ে এগিয়ে আসতে হবে। প্রান্তিক পর্যায়ে নারীর মানসিক সুস্থতা উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবার মধ্যে মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করাটা এখন সময়ের দাবী।

পরিবার, সমাজ, রাষ্ট্র সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারীর মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। বেসরকারী সংগঠনের উদ্যোগের পাশাপাশি নারীর স্থায়ীত্বশীল উন্নয়নে সরকারকেও এগিয়ে আসতে হবে। সভা থেকে নতুন গণতান্ত্রিক সরকারের কাছে নারীর অধিকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নারীর অধিকার সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বারসিক, সাথী, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, কারাপাড়া নারী কল্যান সংস্থা, ডাস বাংলাদেশ, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা, অন্তরঙ্গ, পল্লী সাহিত্য সংস্থা, দিনাজপুর কমিউনিটি ডেভেলমন্ট সেন্টার, সামস, ছায়াতল বাংলাদেশ, ডিডিপি, সাফ, দুস্থ মানব উন্নয়ন সংস্থা, পিডিএস, লফস, প্রজন্ম মানবিক উধিকার উন্নয়ন কেন্দ্র, আইডাব্লিউবি সহ আরও ১৩টি সংগঠন অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories