• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন রোববার যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা,পদ পেলেন যারা পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নিয়ামতপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

প্রজন্মের আলো / ১৭০ শেয়ার
Update শনিবার, ১৮ মার্চ, ২০২৩

সংবাদদাতা:

নওগাঁর নিয়ামতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯ ঘটিকায় বাংলাদেশ মানবাধিকার কমিশন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি বজলুর রশিদের সঞ্চালনায় উপজেলা পরিষদ ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার(এমপি) এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

দিবসটি উপলক্ষে সকাল ১০ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয় এবং কেক কাটা হয়।
এছাড়াও নিয়ামতপুর সরকারি কলেজসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories