• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

পাহাড়পুর বৌদ্ধ বিহার ও হলুদ বিহারে দর্শনার্থীদের ঢল

প্রজন্মের আলো / ৪৫৯ শেয়ার
Update শুক্রবার, ৬ মে, ২০২২

মাসুদ রানা:

দীর্ঘ কর্মবাস্ততায় ইদের ছুটি পেয়ে অনেকেই পরিবার নিয়ে ফেরেছেন বাড়িতে। বাবা-মাসহ আত্মীয় স্বজনদের মাঝে ইদের আনন্দ ভাগাভাগি করতে বাস্ত সময় কাটাচ্ছে সবাই। এরই মাঝে পরিবার পরিজন নিয়ে চলছে ঘোরা-ঘুরি।

ইদের দিন বিকালে এবং ঈদের পরের দিন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক দর্শনীয়স্থান পাহাড়পুর বৌদ্ধ বিহার ঘুরতে আসা দর্শনার্থীদের যেন ঢল নেমে আসে। পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর কর্তৃপক্ষ জানায় বিহারের ইতিহাসে এক দিনে এতো দর্শনার্থী আর কখনো হয়নি।

বিহারের সকল কর্মচারী মিলে টিকেট দিয়ে শেষ করা যায় না। শুধু ইদের পরের দিন ৫ লাখ টাকার অধিক টিকেট বিক্রি হয়। বিহারে ভিতরে ও বাহিরে জনতার যেন ঢল নেমে আসে। বিহারের চতুর্দিকে রাস্তাঘাটে যানজট ও দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে রাস্তার মোড়ে মোড়ে স্থানীয় নেতা কর্মিসহ যুব সমাজ স্বেচ্ছাশ্রমে দর্শনার্থীদের হয়রানি রোধে সেবা দিয়েছে।

এছাড়া ঐতিহাসিক হলুদ বিহার দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। জেলার বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ এলাকায় অবস্থিত ঐতিহাসিক হলুদ বিহার। ইদ আনন্দে পরিবার পরিজন নিয়ে হলুদ বিহার দর্শনের জন্য ভিড় জমায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

একই সাথে ইদের আনন্দকে রাঙিয়ে তুলতে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার মানুষেরা ভিড় করছে ঐতিহাসিক স্থান ও বিনোদনকেন্দ্রগুলোতে। হলুদ বিহার, পাহাড়পুরসহ জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র এখন মানুষের পদচারণায় মুখরিত।

মান্দা থেকে আগত দর্শনার্থী রবিউল ইসলাম ও মেহেদি হাসান জানায়, আমরা পাহাড়পুর ও হলুদ বিহার দুই জায়গাতেই ঘুরলাম । হলুদ বিহার এতো দিনে যে সংস্কার হয়নি এটা কর্তৃপক্ষের ব্যর্থতা।

পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর কাস্টোডিয়ান ফজলুল করিম জানায়, ইদের দিন বিকালে দর্শনার্থী এসেছে এবং ইদের দ্বিতীয় দিন দর্শনার্থীদের খুবই ভিড় ছিল। ২৫ হাজারের বেশি দর্শনার্থীর উপস্থিতি ছিল যা বিহারর ইতিহাসে রেকর্ড। এক দিনে ৫ লাখ টাকার অধিক রাজস্ব আয় আসে এবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories