• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ফ্রিল্যান্সারদের জন্য কাজ করবে ইস্টার্ন ব্যাংক ও বিএফডিএস

প্রজন্মের আলো / ৬১৮ শেয়ার
Update বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

অনলাইন ডেস্ক:

ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও বিএফডিএস এর যৌথ আয়োজনে ফ্রিল্যান্সারদের নিয়ে ‘ফ্রিল্যান্সিং : মুভিং টুওয়ার্ডস এ স্মার্ট বাংলাদেশ’ প্যানেল আলোচনার সভা অনুষ্ঠিত।

রবিবার (২২ অক্টোবর, ২০২৩) গুলশান এভিনিউয়ের ইবিএল প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় সভায় অংশগ্রহন করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান। আলোচনা সভাটি সঞ্চালন ও সভাপতিত্ব বিএফডিএস-এর চেয়ারপারসন ডাঃ তানজিবা রহমান।

পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান ফ্রিল্যান্সারদের লেনদেন আরো সহজ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। মন্ত্রী বলেছেন, রেমিটেন্স বাড়াতে কীভাবে ব্যাংকিং চ্যানেলকে আরো সহজ করা যায় এবং ফ্রিল্যান্সারদের জন্য সুষম পরিবেশ নিশ্চিত করতে হবে।

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, ফ্রিল্যান্সারদের মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে ১০ বিলিয়ন ডলার এবং ২০৪০ সালে ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স আনা সম্ভব। তিনি আরো বলেন, পোশাক শিল্পে শত শত কোটি টাকার লোন দিতে হয়। আমরা শুধু টেকনিক্যাল সাপোর্ট এবং সরকারি সহায়তা পেলে আমাদের বৈদেশিক মূদ্রার সংকট কাটাতে ফ্রিল্যান্সাররা বড় ভূমিকা রাখতে পারে। এছাড়া, ফ্রিল্যান্সাররা রেমিটেন্স আরো সহজে আনতে আমাদের ব্যাংকের কল সেন্টার, শাখা ও উপ-শাখাগুলোতে কাজ করবো।

আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল বলেছেন, ব্যাংকিং চ্যানেল এ টাকা পাঠানো যদি সহজ করা যায়, তবে ফ্রিল্যান্সারদের আয় বৈধ পথে আসা বাড়বে। তিনি ফ্রিল্যান্সারদের জন্য আইসিটি বিভাগের বিভিন্ন উদ্যোগ ও গ্রহীত প্রকল্পের বিষয়গুলোর আলোকপাত করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান বলেছেন, স্মার্ট বাংলাদেশ তৈরি করতে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এছাড়াও ফ্রিল্যান্সারদের রাইট প্রটেক্ট করা এবং কস্ট অব ডুয়িং বিজনেস কমানো এবং সহজ করা যায় আমরা সে চেষ্টা করছি।

অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ব্যাংকিং প্রধান আমেদ শাহীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইএল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার সহ বিএফডিএ’র কার্য নির্বাহী কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories