• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠছে তার কন্যার নেতৃত্বে: জয়

প্রজন্মের আলো / ২৫২ শেয়ার
Update মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
সংগৃহীত ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

৫০ বছর আগে জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, এই দীর্ঘ সময়ে অনেক পথ পার হয়ে আসতে হয়েছে। ষড়যন্ত্র, হত্যাকাণ্ড, স্বৈরাচারী সরকার। তবে এখন ৫০ বছর পর খুব গর্ব করে বলতে পারি বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হচ্ছে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।

সোমবার (২০ ডিসেম্বর) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পঞ্চম আসরে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধারণ করা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যারা নিজেদের পরিশ্রম দিয়ে নিজেদের উদ্যোগে দেশের মানুষের সেবা দিয়ে যাচ্ছেন তারা সোনার বাংলার একটি উদাহরণ। সোনার বাংলা হচ্ছে আমাদের দেশের মানুষের উন্নয়নের স্বপ্ন। আমার দেশের উন্নয়নের স্বপ্ন। দেশের প্রতিটি মানুষ যাতে সুস্থ থাকে, শান্তিতে থাকে, অভাব না থাকে, সেটাই হচ্ছে সোনার বাংলার স্বপ্ন। সেই স্বপ্নপূরণ করার জন্য আমাদের আওয়ামী লীগ সরকার পরিশ্রম করে যাচ্ছে।

এ সময় তিনি দেশের জন্য কাজ করা তরুণ উদ্যোক্তা ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের ভিশন ২০২১ হচ্ছে সেই স্বপ্নের একটি ভিশন। ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নের একটা উদ্যোগ। তবে শুধু সরকারের ওপর নির্ভরশীল থাকলে হবে না। আমাদের দেশে যারা দেশের জন্য পরিশ্রম করছে, তারা সময় দিচ্ছে, অর্থ দিচ্ছে…তারা কারো কাছে হাত পেতে নয়…তাদের ইচ্ছা হচ্ছে বিভিন্ন মানুষের সমস্যা সমাধান করা। তারাই হচ্ছে আমাদের সোনার বাংলার স্বপ্ন।

সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি। লড়াই করে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। কেউ আমাদেরকে স্বাধীনতা হাতে তুলে দেয়নি। তেমনি সোনার বাংলাও আমরা গড়ছি নিজেদের পরিশ্রম, নিজেদের মেধা দিয়ে। আমরা কারো ওপর নির্ভরশীল না। তাই আমি অত্যন্ত গর্বিত যে আমাদের দেশে ইয়াং বাংলার পার্টিসিপেন্ট এর মতো উদ্যোগ আছে, মেধাবী-তরুণ ছেলেমেয়ে আছে; যারা দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories