• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

রমজানে হাই স্কুল-কলেজে ছুটি, চলবে প্রাথমিকের ক্লাস

প্রজন্মের আলো / ১৪১ শেয়ার
Update বুধবার, ২২ মার্চ, ২০২৩
প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মার্চ থেকে শুরু হবে রমজান মাস। অতীতের মতো এবারও পুরো রমজান জুড়েই হাইস্কুলে ছুটি থাকবে। তবে চলবে প্রাথমিক স্কুল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এই প্রাথমিকের স্কুল ছুটি হবে ৭ এপ্রিল থেকে। অতীতের রেওয়াজ অনুযায়ী এবার রমজানেও ১৫ দিন ক্লাস চলবে এসব স্কুলে।

বছরের শুরুতেই এই ছুটির তালিকা স্কুলগুলোতে পাঠিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, ঐ সূচি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান রমজানের শুরু থেকেই বন্ধ থাকবে।

ছুটির তালিকা অনুযায়ী, আগামীকাল ২৩ মার্চ থেকে সরকারি-বেসরকারি হাইস্কুল শুরু হবে রমজানের ছুটি। এই ছুটি চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যেই ইস্টারসানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতরের বন্ধ কার্যকর হবে। কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানগুলোও ছুটি হবে ২৩ মার্চ থেকে। আর মাদ্রাসায় রোজার ছুটি শুরু হবে আজ বুধবার থেকে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিকের স্কুল ছুটি হবে ৭ এপ্রিল থেকে। বন্ধ থাকবে ২৭ এপ্রিল পর্যন্ত। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোও ছুটি হবে ২৩ মার্চ থেকে।

শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধে ভিন্নতা : শিক্ষাপ্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন সময়ে ছুটির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের সঙ্গে মিল রেখে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। শিক্ষকরা বলছেন, শিক্ষায় এই ভিন্ন সিদ্ধান্ত বন্ধ হওয়া উচিত। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষকরা।

দুটি পৃথক মন্ত্রণালয় দুই স্তরের শিক্ষাব্যবস্থা নিয়ন্ত্রণ করে। ফলে নানামুখী সমস্যা হচ্ছে। শুধু ছুটি নয়, ক্লাস-পরীক্ষা, পাঠ পরিকল্পনা, শিক্ষক প্রশিক্ষণ—সব ক্ষেত্রেই সমন্বয়হীনতা রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ ফরিদ উদ্দিন আহাম্মদ বলেন, রমজানে প্রাথমিক স্কুলে ১৫ দিন পর্যন্ত ক্লাস চলবে। এরপর ছুটি হবে। তিনি জানান, সরকারি ৬৫ হাজার স্কুলের ক্ষেত্রেই এই ছুটি প্রযোজ্য।  তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এই ছুটির আওতায় পড়বে না। প্রাথমিক ও মাধ্যমিকের এই ছুটির ভিন্নতা কেন-এমন প্রশ্নের জবাবে সচিব বলেন,  রমজানের ১৫ দিন ক্লাস চালুর বিষয়টি দীর্ঘদিন ধরেই চলছে। এটা এই মন্ত্রণালয়ের একটা প্রাকটিস। মাধ্যমিক কেন ছুটি দিচ্ছে, সেটা ঐ মন্ত্রণালয়ের বিষয়। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories