আরিফুল ইসলাম:
রাজশাহীতে প্রধান ঈদের জামাত হযরত শাহ মখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হঠাৎ দমকা হাওয়া এবং বৃষ্টিতে ভেসে গেছে সব আয়োজন।
ঈদগাহ ময়দানের পরিবর্তে সকাল ৮ টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহমখদুম (রহ.) দরগা জামে মসজিদে। বৈরী আবহাওয়ার কারণে নগরীর সকল মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে, রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক গাউসুজ্জাজামান জানান, ঈদের দিনে আগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল। ভোর ৫টার দিকে হঠাৎ রাজশাহীতে দমকা হওয়া শুরু হয়।
বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত। সোয়া ৫টা থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সকাল ৭টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪১ মিলিমিটার। এখনো বৃষ্টি হচ্ছে। ভোরের বৃষ্টি এবং দমকা হওয়ায় অধিকাংশ ঈদগাহের আয়োজন ভেস্তে গেছে।