• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

রাজশাহী থেকে নির্বাচন করতে চান মাহিয়া মাহি

প্রজন্মের আলো / ৩৩৫ শেয়ার
Update শনিবার, ৫ নভেম্বর, ২০২২
ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক:

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করার কথা জানালেন বাংলা চলচ্চিত্রের   চিত্রনায়িকা মাহিয়া মাহি। শুক্রবার দুপুরে তার জন্মভূমি রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালায় একটি কাবাডি টুর্নামেন্টের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এদিন জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে মুণ্ডুমালা ফজল আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে একটি কাবাডি টুর্নামেন্টের আয়োজন করে চিত্রনায়িকা মাহিয়া মাহির গড়ে তোলা স্বপ্ন ফাউন্ডেশন ও জেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টের উদ্বোধন করেন অভিনেতা ও পুলিশ কর্মকর্তা ডি এ তায়েব। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি ফালগুনী হামিদ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের অংশ নিয়েছে রাজশাহীর নয় উপজেলার নয়টি এবং জেলা পুলিশের একটি দল। বিকেলে সমাপনী অনুষ্ঠানে স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান চিত্রনায়িকা মাহিয়া মাহির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আবদুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

এ সময় নায়িকা মাহি বলেন, আমি যদিও রাজনীতি বুঝিনা, তারপরও শুরু করেছি। আমি মানুষের সেবা করতে চাই। আমার কাছে রাজনীতি মানে মানুষের সেবা করা। ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার বিষয়ে মাহি বলেন, যদি এলাকার লোকজন চায়, আমাকে ভালবাসে অবশ্যই সেটা হতে পারে, ইনশাল্লাহ।

অভিনেত্রী মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। তার জন্ম পার্শ্ববর্তী তানোর উপজেলার মুণ্ডুমালায় নানাবাড়িতে। এর আগে মুণ্ডুমালায় তিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। এবার আয়োজন করা হয়েছে কাবাডির। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে এ সংগঠনের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories