তানভীর রহমান:
সবার জন্য সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রজন্মের আলো- প্রজন্মের মেলা’র সম্পাদক রিজভী রহমান । বৃহশপতিবার (১১ এপ্রিল) এক ভিডিও বাতায় তিনি এ শুভেচ্ছা জানান।
ভিডিও বার্তায় রিজভী রহমান বলেন, ‘প্রিয় সুধি, আসসালামু আলাইকুম।
একমাস সিয়াম সাধনার পর আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর । ঈদ মানে আনন্দ ইদ মানে খুশি। আসুন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’
প্রজন্মের আলো- প্রজন্মের মেলা তথা প্রজন্ম পরিবারের পক্ষ থেকে আমাদের সম্পানিত,পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
‘ঈদ-উল-ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক সীমাহীন আনন্দ, সুখ ও শান্তি। ‘আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। ঈদ মোবারক।’