• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

স্বাভাবিক জীবনে ফিরতে শিশু ফারুকের সহায়তার আবেদন

প্রজন্মের আলো / ২৫৯ শেয়ার
Update বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

আবু হেনা:

জন্মগতভাবেই অধঃমূত্ররন্ধ্রতায় (হাইপোস্পেডিয়াস) আক্রান্ত শিশু ওমর ফারুক। আর ১০ জনের মতো স্বাভাবিকভাবে প্রম্রাব করতে পারেনা এই শিশু। মুত্রনালির সহজাত অপগঠনের ফলে মূত্ররন্ধ্র শিশ্নের মাথায় না থেকে শিশ্নের নিচের দিকে থাকায় অস্বাভাবিক জীবন যাপন করছে শিশু ওমর ফারুক।

অধঃমূত্ররন্ধ্রতা দূর করতে প্রয়োজন একটি অপারেশন। আর এতে ব্যয় হবে প্রায় দুই লক্ষ টাকা। কিন্তু দরিদ্র হোটেল শ্রমিক পিতা টাকা যোগার করতে না পারায় অপারেশনও করতে পারছেননা। ফলে অস্বাভাবিক জীবন যাপন করছে এই শিশু। শিশু ওমর ফারুক নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জয়সারা গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

আমিনুল ইসলাম জানান, জন্মের পর পরই অধঃমূত্ররন্ধ্রতা নজরে আসে। পুরুষাঙ্গের মাথা পুরোটা লেপটে থাকায় শিশ্নের নিচে খুব চিকন একটি ফুটো দিয়ে খুব অল্প পরিমান করে প্রস্রাব বের হয়। তিনি জানান, রাজশাহী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন। কিন্তু অপারেশন ছাড়া চিকি’সায় ভাল হওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন ডাক্তাররা।

তিনি বলেন, দেখতে দেখতে শিশুর বয়স প্রায় ১১ বছর হয়ে গেল। বর্তমানে ৫ম শ্রেণিতে পড়া-লেখা করছে। কিন্তু এই দীর্ঘ সময় পার হলেও শিশুকে অপারেশন করার যে টাকা লাগবে তা যোগার করতে পারেননি। আমিনুল জানান, তিনি একজন অতিদ্ররিদ্র হোটেল শ্রমিক। মাথা গোঁজার ঠাই ছাড়া নিজস্ব কোন জায়গা জমি নেই।

হোটেলে কাজ করে যে টাকা পান তা দিয়ে কোন রকমে জীবন যাপন করেন। কিন্তু কোনভাবেই অপারেশনের টাকা যোগার করতে পারছেননা। শিশুকে অপারেশন করাতে না পেরে পরিবারের সবাই অস্বস্তিতে রয়েছেন।

তাই শিশুকে অপারেশনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরাতে সমাজের দানশীল ধনবান ও হৃদয়বান ব্যক্তিদের নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ব্যাংক হিসাব নাম্বার:-২০৫০৭৭৭০২১৬৩০৭৯১৬,ইসলামী ব্যাংক আত্রাই শাখা,নওগাঁ।এবং নগদ হিসাব নাম্বার-০১৭২৪ ৮৬২৬৮৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories