• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

প্রজন্মের আলো / ১ শেয়ার
Update শুক্রবার, ১৯ জুন, ২০২৬
প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে শান্তি চুক্তি স্বাক্ষরের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল হয়েছে। আর তাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার বড় সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দাম নেমে এসেছে ৮০ ডলারের নিচে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪৩ সেন্ট বা ০.৫৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৯.৪২ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১৭ সেন্ট বা ০.২২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬.৪৩ ডলারে দাঁড়িয়েছে।

এছাড়া বাজারে বেশি বেচাকেনা হওয়া আগস্টের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির তেলের দাম ৩০ সেন্ট কমে প্রতি ব্যারেল ৭৫.৫৫ ডলারে বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার শন্তি চুক্তির খবরে দুই ধরনের তেলের দামই গত মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

দুই দেশের প্রেসিডেন্ট ঐতিহাসিক ওই চুক্তিতে সই করার কয়েক ঘণ্টার মধ্যে তিনটি সৌদি ট্যাংকারসহ বেশ কয়েকটি জাহাজ হরমুজ প্রণালি পার হয়। এসব ট্যাংকারে প্রায় ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল।

বাজার বিশ্লেষকদের ধারণা, এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা ৮ কোটি ৫০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বিশ্ববাজারে চলে আসবে।

চুক্তি অনুযায়ী ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে বাজারে তেলের সরবরাহ আরো বাড়বে।

বাজার গবেষণা সংস্থা কেসিএম-এর প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “বাজারে তেলের দাম পরবর্তী দফায় আরও কমানোর আগে ব্যবসায়ীরা দেখতে চান হরমুজ প্রণালী দিয়ে ট্যাংকার চলাচল আসলেই স্বাভাবিক হচ্ছে কি না। তারা এখন সেই সুনির্দিষ্ট প্রমাণের অপেক্ষায় আছেন।”

যুদ্ধের আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই সরবরাহ হত।

শান্তি চুক্তি স্থায়ী হলে আগামী কয়েক মাসের মধ্যে বাণিজ্য পুরোপুরি স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববাজারে সরবরাহ বাড়াতে পশ্চিম এশিয়ার তেল উৎপাদনকারী দেশগুলোও তাদের রপ্তানি পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, যুদ্ধের কারণে জারি করা অনিবার্য পরিস্থিতির বিশেষ নোটিস তারা প্রত্যাহার করে নিয়েছে।

অন্যদিকে ইরাকের জ্বালানিমন্ত্রী বাসিম মোহাম্মদ জানিয়েছেন, তাদের তেলক্ষেত্রগুলো উৎপাদন শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত এবং সরবরাহ শিগগিরই আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

বিশ্ববাজারে তেলের দাম কমলেও এখনো কিছু ভূ-রাজনৈতিক ঝুঁকি রয়ে গেছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ও সংঘাত অব্যাহত থাকায় মার্কিন-ইরান চুক্তি কতদিন টিকবে, তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে।

বাজারের জন্য আরেকটি উদ্বেগজনক লক্ষণ হল, সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধিদের সাথে নির্ধারিত বৈঠক থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

তেল বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ভান্দা ইনসাইটস’-এর প্রতিষ্ঠাতা বন্দনা হরি বলেন, “বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি হরমুজ প্রণালিতে নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে ব্যবসায়ীদের খুব একটা আশ্বস্ত করতে পারছে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories